ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : রংপুরের তারাগঞ্জে শিহাব বাবু (সূর্য) ১৯ নামে এক গরু চোরকে আটক করেছে তারাগঞ্জ থানা পুলিশ।
সে অত্র উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর গ্রামের মুকুল মিয়ার ছেলে।
সোমবার তারাগঞ্জ উপজেলা কুর্শা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের ইলিয়াস হোসেনের দোকানের সামনে থেকে গ্রামবাসীর সহযোগিতায় একটি চোরাই গরুসহ তাকে আটক করা হয়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রহিমাপুর খান সাহেব পাড়ার আক্তারুল এর গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় শিহাবকে আটক করা হয়।
আক্তারুল বাদী হয়ে উক্ত গরু চোর শিহাবের নামে মামলা দায়ের করলে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। চোরাই গরুটি বর্তমানে তারাগঞ্জ থানা হেফাজতে জমা রয়েছে।


