IMG-LOGO

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেইমেসির বিদায়ে রোনালদো যে বার্তা দিলেননন্দীগ্রামে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন সুমনবাঘায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব শুরু হচ্ছে আজশেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারতনন্দীগ্রামে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিলরাহুল-প্রিয়াঙ্কা গান্ধীকে ফের আটক‘বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে’অবশেষে চারঘাটের নন্দনগাছী ষ্ট্রেশনে থামলো ট্রেনবন্ধ ষ্ট্রেশন চালু ও সংস্কারের উদ্বোধন করলেন সাংসদ চাঁদরাজশাহী বিসিপিএ উদ্যোগে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক কৃষক প্রশিক্ষননিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণসিরাজগঞ্জে বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট: ৮০০০০/-টাকা অর্থদন্ডউপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনাগোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণতানোরে দ্রুত গতিতে চলছে প্রতিমায় রংতুলির কাজ, বরণের অপেক্ষায় পূজারীরা
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে রাস্তার গাছ কেটে পাকা বাড়ী নির্মাণের প্রস্তুতি

নিয়ামতপুরে রাস্তার গাছ কেটে পাকা বাড়ী নির্মাণের প্রস্তুতি

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে রাস্তার ধারের আম গাছ কেটে পাকা বাড়ী নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার পাড়ইল ইউনিয়নের ফুলাহারা (বড় সমাসপুর)। এ বিষয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়।

সরেজমিনে জানা যায়, উপজেলার পাড়ইল ইউনিয়নের মৃত হযরত আলীর ছেলে খাইরুল ইসলাম বহুদিন যাবত রাস্তার ধারে খাস সম্পত্তির উপর বসবাস করে আসছিলেন। সম্প্রতি গত ২৬ মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস পালনে সবাই যখন ব্যস্ত তখন খাইরুল ইসলাম রাস্তার ধারের খাস জায়গার উপর তার বাড়ীর সামনের দুটি আম গাছ কেটে ফেলে। স্থানীয় সচেতন মহল তাকে বাধা দিলেও তা অগ্রাহ্য করে গাছ দুটি কেটে ফেলে। এলাকাবাসীর অভিযোগ গাছ দুটি কেটে সেখানে পাকা বাড়ী নির্মাণ করবে। তার জোর প্রস্তুতিও নিচ্ছেন।

এলাকার সচেতন ব্যক্তি মৃত আফাজ উদ্দিনের ছেলে আনোয়ার জানান, খাইরুল ইসলাম রাস্তার ধারের খাস সম্পত্তির উপর দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন। গত ২৬ মার্চ খাইরুল ইসলাম ও ছেলে সোহেল রানা তার বাড়ীর সামনের দুটি আম গাছ কেটে বাড়ী নির্মাণের প্রস্তুতি নিচ্ছে। গাছ দুটির দাম আনুমানিক ২০ হাজার টাকা।

খাইরুল ইসলাম বলেন, আম গাছ দুটি কেটে তার অর্থ স্থানীয় মসজিদের উন্নয়ন কল্পে প্রদান করা হয়েছে। শুধু আমি না গ্রামের সবাই যাদের রাস্তার ধারে গাছ রয়েছে তারা গাছ কেটে তার অর্থ মসজিদে দান করে আমিও করেছি।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, গাছ দুটি কেটে মসজিদে দিয়ে দিয়েছে। এই নিউজ করার আগে খোঁজ নেন গ্রামের আর কত কত সরকারী গাছ কাটা হয়েছে। সবাই মসজিদে দিয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930