IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মেডিক্যালে চিকিৎসা সেবা নিয়ে জনগনের  অভিযোগ, ইন্টার্নদের কর্মবিরতি, রুগীদের চরম দুর্ভোগবাগমারায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনওনিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা, চারজন পুলিশ হেফাজতেনিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থীকু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপোস্থিত ২৭ জন পরীক্ষার্থীগোমস্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৬৩ জনপোরশায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতকুষ্টিয়ায় ছোট ভাইয়ের বড় ভাই নিহততানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালনপুঠিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতজেলা পরিষদের প্রশাসকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিতসিংড়ায় বোরো ধান কর্তন উৎসবরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে ১ নারী ও ১ যুবকের মৃত্যু
Home >> নগর-গ্রাম >> মাদক ছাড়ুন নয়তো আক্কেলপুর ছাড়ুন : ওসি সিদ্দীক

মাদক ছাড়ুন নয়তো আক্কেলপুর ছাড়ুন : ওসি সিদ্দীক

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুরে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করে আক্কেলপুর থানার সদ্য যোগদানকৃত নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক বলেছেন, ‘যারা মাদক সেবী ও মাদক ব্যবসায়ী আছেন তাদের বলছি এখনো সময় আছে আপনারা মাদক পরিহার করুন,একমাত্র মাদকই সমাজের ঘটে যাওয়া সকল অপরাধের মূল চাবিকাঠি এই মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে,একটি পরিবারকে ধ্বংস করে দিতে একজন মাদকসেবীই যথেষ্ঠ,তাই মাদক ছাড়ুন নয়তো আক্কেলপুর ছাড়ুন।

রোববার (২৪ জুলাই) রাতে জয়পুরহাট জেলার প্রাচীন ঐতিহ্যবাহী আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ-(ইউএসবি) কেন্দ্রীয় কমিটির সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক সংবাদপত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির মহা-সচিব ও বাংলাদেশ সাংবাদিক ক্লাব লিঃ কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক নিরেন দাসের সাথে একান্ত আলাপকালে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে ও জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁয়া-পিপিএম-সেবা’র দিক নির্দেশনায় মাদকের বিরুদ্ধে এসব হুশিয়ারী উচ্চারণ করেন আক্কেলপুর থানার নবাগত ওসি আবু বক্কর সিদ্দীক।

গত বুধবার (২০ জুলাই) রাতে আক্কেলপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন ওসি আবু বক্কর সিদ্দীক। তার যোগদানের পরেই উপজেলা জুড়ে মাদক বিরোধী অভিযান শুরু করে পুলিশ এবং তার যোগদানের মাত্র ২-৪ দিনের মধ্যে পুলিশি ব্যাপক তৎপরতায় বেশকয়েক জন মাদক ব্যবসায়ীদের আটক করেছে আক্কেলপুর থানা পুলিশ।

আলাপকালে ওসি আরও বলেন শুধু মাদকই মাদকই নয় এই উপজেলার আইনশৃঙ্ক্ষলা বজায় রাখতে সকল প্রকার অপরাধ দমনে কঠোর ভূমিকা পালন করবে এবং থানায় কোন প্রকার দালালি বা তদবির চলবে না। যেকেউ সরাসরি আমার সাথে নির্ভয়ে কথা বলতে পারবেন এতে কারো অনুমতি লাগবে না। বা কারো যদি কোন অভিযোগ থাকে তারা সরাসরি আমার চেম্বারে আসবেন এতে কোন দালালের মাধ্যমে আসতে হবে না।

পাড়লে সহযোগীতা করুণ থানায় কারা দালালি করে করে তাদেরকে চিহ্নিত করে দিন আমি নিজে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। আর কেউ যদি মাদকের বিরুদ্ধে কেউ তদবির বা দালালি করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকসহ সকল প্রকার অপরাধ দমনে আক্কেলপুর থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এতে অপরাধী যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ওসি হুশিয়ারি দেন।

পরিশেষে আক্কেলপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক আরও বলেন, ‘বাংলাদেশ উন্নয়ন উন্নয়নের এক রোল মডেল, দেশ আরও এগিয়ে যাবার পথে সেখানে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়ে মাদক, মাদক জীবন, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দিচ্ছে, তাই প্রধানমন্ত্রী ও আইজিপি মহোদয়ের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণাকে আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদককে নিয়ন্ত্রণ করবোই করবো। এতে পুলিশকে তথ্য দিয়ে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন ওসি আবু বক্কর সিদ্দিক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031