ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ করছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
এডিবি প্রকল্পের আওতায় তিনি নিজে প্রতিষ্ঠান প্রধান ও বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের হাতে ফুটবল গুলি তুলে দেন। এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয়ে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
তিনি খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপির দিক নির্দেশনায় ও সহযোগীতায় এ উপজেলার খেলাধুলাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছেন বলে জানান এবং সকলের সহযোগীতা কামনা করেন।
ভবিষ্যতে খেলাধুলার জন্য সকল ধরনের সহযোগীতা করা হবে বলে তিনি জানান। এসময় ভাইস চেয়যারম্যান কাজীবুল ইসলাম তার সাথে ছিলেন।



