IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ডা. টিপুচারঘাট-বাঘা মহাসড়ক অবরোধ করে মেরামত ও পানি ব্যবস্থারদাবিতে মানববন্ধন,দ্রুত কাজ শেষ করা না হলে কঠোর কর্মসুচির হুশিয়ারীবদলগাছীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদাফুলবাড়ীতে ঐতিহ্যের ঝলক: চড়ক পূজা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত‘বিএনপি এখন মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে’ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যুপ্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সৌজন্য সাক্ষাৎতানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্ন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> রাণীনগরে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী রিং জাল জব্দ

রাণীনগরে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী রিং জাল জব্দ

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর আত্রাই এবং রাণীনগর উপজেলায় পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুইটি অবৈধ ব্যাটারী গলানো কারাখানায় পরিবেশ সংরক্ষন আইনে এক লাখ টাকা এবং মৎস্য আইনে দুই জনকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া দুই উপজেলা থেকে দুই লাখ টাকার চায়না দুয়ারি রিং জাল জব্দ করে আগুন দিয়ে ভূষ্মিভূত করা হয়েছে। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঙ্গলবার সন্ধার আগে পৃথক অভিযান পরিচালনা করেন।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, উপজেলার ভোঁপাড়া এলাকায় অবৈধভাবে পুরাতন ব্যাটারী গলানোর কারখানা গড়ে তোলে। সেখানে ব্যাটারী আগুনে পুড়িয়ে এলাকার পরিবেশ দূষিত করছিল। ওই দুই কারখানায় অভিযান চালিয়ে পরিবেশ সংরক্ষন আইনে কারকানার মালিক আব্দুল লতিফকে ৫০ হাজার এবং অপর কারখানার মালিক আক্তারুল আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ৭দিনের মধ্যে কারখানা অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া একই দিন উপজেলার সোনাইডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার টাকা সমমূল্যের চায়না দুয়ারী রিং জাল জব্দ করে আগুনে ভূষ্মিভূত করা হয় এবং একজনকে মৎস্য সংরক্ষন আইনে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুল ইসলাম বলেন, ছোট যমুনা নদীর ঘোষগ্রাম এলাকায় অভিযান চালিয়ে দুই লাখ টাকার দুই হাজার মিটার চায়না দুয়ারী রিং জাল জব্দ করে আগুনে ভূষ্মিভূত করা হয়েছে। এসময় মৎস্য সংরক্ষন আইনে সেন্টু আলী নামে একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031