ধূমকেতু প্রতিবেদক, গাইবান্ধা : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের বিশাল আয়োজনে সকল উপজেলা, পৌরসভা ও জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের অংশগ্রহণে মিলন মেলা, সংক্ষিপ্ত আলোচনা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ জুলাই) দুপুরে পলাশবাড়ী আদর্শ কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডলের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলার সকল উপজেলা, পৌরসভা ও জেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ ।
এছাড়া পলাশবাড়ী উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, থানা পুলিশের কর্মকর্তা, সদস্যগণ ও উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মেলায় উপস্থিত নেতৃবৃন্দ আগামীদিনে দলকে সুসংগঠিত রাখতে ঐকবদ্ধ থাকার অঙ্গিকার করেন।


