ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২, জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামের আজিজার রহমান শ্বশুরবাড়ি ইকরচালীর বরাতি গ্রাম থেকে ফিরছিলেন।
এমন সময় রংপুর- সৈয়দপুর মহাসড়কের যমুনেশ্বরী নদীর বরাতী ব্রীজের ২শ গজ পূর্বে মোটরসাইকেল প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন শিশু মরিয়ম আক্তার (৫)।
এ ঘটনায় গুরুতর আহত হন মরিয়মের বাবা আজিজার রহমান (৩৫) ও মা আয়েশা বেগম (২৫)।
তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আজিজার রহমান ও আয়েশা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ মাহবুব মোরশেদ জানান, বুধবার (২৭ জুলাই) রাত অনুমান পৌনে দশটার সময় প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলের মরিয়ম আক্তার (৫) নিহত হন। এতে নিহতের বাবা আজিজার রহমান ও মা আয়েশা বেগম গুরুতর আহত হন। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ওই প্রাইভেট কারকে আটক করা সম্ভব হয়নি।



