IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদ
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে স্বস্ত্রীক আ.লীগ নেতাকে কোপালো দুর্বৃত্বরা

গোমস্তাপুরে স্বস্ত্রীক আ.লীগ নেতাকে কোপালো দুর্বৃত্বরা

কুপিয়ে জখম, হত্যা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রীকে কুপিয়ে আহত করেছে ছাত্রদল নেতা।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নিমতলা কাঁঠাল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে টিভিতে সংবাদ দেখা নিয়ে ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওই এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে আঃ সাত্তারের সাথে একই এলাকার জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন বিশ্বাসের পিতা মজিবুর রহমানের বচসা হয়। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় পুনরায় ওই ছাত্রদল নেতার পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করলে আওয়ামী লীগ নেতা আঃ সাত্তার প্রতিবাদ করে।

তারা আরও জানায়, পরে ছাত্রদল নেতা আল আমিন, তার পিতা ও চাচাত ভাই তাকে হাসুয়া দিয়ে আঘাত করে। এ সময় তার স্ত্রী সুলেখা বেগম তাকে রক্ষা করতে গেলে তাকেও আঘাত করে ওই ছাত্রদল নেতা ও তার সঙ্গীরা। এসময় অন্যরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় আহত ওই আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রীকে রাতে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সংবাদ পেয়ে রাতে হাসপাতালে ছুটে আসেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও এলাকার সাবেক সাংসদ জিয়াউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জামালউদ্দীন মন্ডল, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, যুবলীগ নেতা সেরাজুল ইসলাম টাইগার প্রমুখ।

এ ব্যাপারে গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার জানান, সংবাদ পাওয়ার পরপরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031