IMG-LOGO

শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মার্ক এঞ্জেলো রিভার আওয়ার্ডপাওয়ায় গবেষক মাহবুব সিদ্দিকী সংবর্ধনারাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিতভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে আম ব্যবসায়িদের মারধরের ঘটনায় আটক-১০সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে অভিযানগোমস্তাপুরে আম ব্যবসায়িদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষকসিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় নিজের হাতে লাগানো গাছের সাথে আবুল কালাম আজাদনওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রকুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরাজার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জী
Home >> নগর-গ্রাম >> লালপুরে বিএনপি নেতার ছেলেকে মাদ্রাসার সভাপতি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

লালপুরে বিএনপি নেতার ছেলেকে মাদ্রাসার সভাপতি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুর উপজেলার নেঙ্গপাড়া দারুস সুন্নাত আলিম মাদরাসায় নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল কর্তৃক ওয়ার্ড বিএনপির সভাপতির ছেলেকে ওই মাদরাসার সভাপতি করার ডিও লেটার প্রদানের মাধ্যমে অবৈধভাবে কমিটি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ম্যানেজিং কমিটি ও অভিভাবকরা।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি মনোয়ার হোসেন মনি।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, বর্তমান কমিটির মেয়াদকাল শেষ না হলেও স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল চংধুপইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাসানুজ্জামানের ছেলে রাসেল আহমেদকে সভাপতি করে ১১ সদস্যের ম্যানেজিং কমিটি করতে ডিও লেটার প্রদান করেছেন। সেই ডিও লেটার দিয়ে মাদরাসার সুপার মোজাম্মেল হক বর্তমান কমিটির সভাপতি ও নির্বাচিত অভিভাবক সদস্যদের কাউকে কিছু না জানিয়ে গোপনে অবৈধভাবে
কমিটি গঠন করেছেন।

তিনি আরও বলেন, আমরা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন চাই, কিন্তু গোপনে ভোট না দিয়ে বিএনপি নেতাদের পৃষ্টপোষকতা করায় তা এমপি মহোদয়ের নিজ দলের বিরুদ্ধে অবস্থান নেয়ার সামিল। এমন অপকর্ম রোধে তারা দলীয় প্রধান ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন এবং অবিলম্বে অৈবধ্য কমিটি বাতিল করে বৈধভাবে নির্বাচনের মাধ্যমে কমিটি করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বর্তমান কমিটির অভিভাবক সদস্য গোলাম হোসেন, অভিভাবক আলী হোসেনসহ এলাকার প্রতিনিধিরা।

এ বিষয়ে মাদরাসার সুপার মোজাম্মেল হক কমিটি গঠন করার কথা স্বীকার করে জানান, এমপি ডিও লেটারের মাধ্যমে কমিটি করেছেন, তাই আমার কিছু করার নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930