IMG-LOGO

শনিবার, ২৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মাইকিং, মান্দায় দুইজন আটকবেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলালালইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপনফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলনমান্দায় মাদক, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তারতারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে নারীকে কুপ্রস্তাবের অভিযোগসড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ত্ব জীবনে চারঘাটের তফেজ পেটের দায়ে ভিক্ষাবৃত্তি করেই চলে তার সংসার‘সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন’চারঘাটে বিকল্প ফসল চাষে বদলে যাচ্ছেকৃষি, বাড়ছে আয় ও কর্মসংস্থানের সুযোগধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বিষে পুড়লো ৭ কৃষকের ১০ বিঘা জমির ধানরাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতাচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
Home >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে রাস্তা নিয়ে বিরোধ বিষয়ে আজিজুর রহমানের সংবাদ সম্মেলন

নন্দীগ্রামে রাস্তা নিয়ে বিরোধ বিষয়ে আজিজুর রহমানের সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে রাস্তা নিয়ে বিরোধ বিষয়ে আজিজুর রহমানের পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে তার বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সহকারী অধ্যাপক আজিজুর রহমান বলেন, নন্দীগ্রাম পৌরসভার ৮নং ওয়ার্ডে বিআরডিবি অফিস সংলগ্ন সাবেক ৯২১ ও হাল ১২৯৭ দাগে জায়গা ক্রয়ের পর ১৯৯১ সালে আমি বাড়ি নির্মাণ করেছি। হাউস বিল্ডিং করপোরেশনের আর্থিক ঋণের সহযোগিতায় ২০১২ সালে পৌরসভার প্লান (নকশা) পাস করে চারতলা বাসভবন প্লানে দ্বিতীয়তলা বাসভবন নির্মাণ করি। তখন আমার দক্ষিণ ও পশ্চিমপার্শ্বের কোনো বাড়ি ছিলো না।

তবে আমার জায়গার চারপার্শ্বের লোকজনের মতামত নিয়ে প্লান (নকশা) অনুযায়ী চারতলা ভবনের দোতলা সম্পন্ন করেছি। বর্তমানে আমার বাসভবনে সহকারী পুলিশ সুপারের কার্যালয়কে ভাড়া দেওয়া হয়েছে। আমি দীর্ঘদিন নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজে প্রভাষক পদে এবং পর্যায়ক্রমে সহকারী অধ্যাপক পদে চাকুরী সমাপ্ত করেছি। আপনারা সবাই আমাকে চিনেন ও জানেন।

গত ১৭ সেপ্টেম্বর গোলাম মোস্তফা মতিনের সংবাদ সম্মেলনের সূত্র ধরে দৈনিক করতোয়া পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় আমার সম্পর্কে ও আমার বাড়ির পার্শ্বের দিয়ে রাস্তার বিষয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তাহা মিথ্যা ও বানোয়াট। আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই। গত ১৯ সেপ্টেম্বর দৈনিক করতোয়া পত্রিকায় দেখলাম যে, আমার বাড়ির পূর্বদিক দিয়ে ইটের রাস্তার কথা বলা হয়েছে ইহা সত্য নয়। নন্দীগ্রাম পৌরসভার কোনো রাস্তা সেখানে নেই। যাহা আছে তাহা আমার বাসভবনের পূর্বপার্শ্বের দিয়ে তাহা আমারই দেওয়া তিন ফুট জায়গায়। আর মারপিটের যে কথা বলেছে ইহা একেবারেই মিথ্যা ও বানোয়াট।

গোলাম মোস্তফা মতিন তার বিবেকের তারনায় লজ্জায় আমার সামনে এসে আমার সীমানা সংস্কারের কাজে কোনো বাধা দেয়নি। কারণ ওই তিন ফুট জনগণের চলাচলের পরেও আমার বাসভবনের সেপটিক ট্যাংকি ও পানি নিস্কাশনের জন্য ট্যাংকি করা আছে। যাহা গোলাম মোস্তফা মতিন সেপটিক ট্যাংকি ও পানির ট্যাংকি ভেঙে রাস্তা করেছে। তা আমি সংস্কারসহ সীমানা রক্ষণাবেক্ষনের জন্য পুরাতন কাজ নতুন করে মেরামত করেছি মাত্র।

আরও উল্লেখ থাকে যে, নন্দীগ্রাম পৌরসভার মেয়র প্রথমে ও পরে কাউন্সিলরগণ আমার এখানে এসেছিলো। তারা আমাদের কাছ থেকে দৈর্ঘ্য মাপার টেপ হাতে নিয়ে তিন ফুট মাপ দিয়ে সšুÍষ্ট হয়ে চলে গিয়েছিলো। সেই সাথে আমাকে অনুরোধ করে গিয়েছিলেন যে, আমি যেনো কোনোক্রমেই তিন ফুট অতিক্রম না করি।

আমি সেই কথামতো সংস্কার কাজ প্রায় শেষ করেছি। এখানে আরও উল্লেখ থাকে যে, তিনি বার বার সরকারি অফিসের কথা বলেছে। আমি বলবো সরকারি অফিসের কর্মকর্তাগণ কি গাড়িতে গিয়ে সেখানে অফিস ভাড়া করেছেন? সে বার বার সরকারি অফিসকে ঢাল হিসাবে ব্যবহার করছে। যাহা ঠিক নয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930