IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভামান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থীজনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনখলনায়ক ডনের জামিন নামঞ্জুরতামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন
Home >> নগর-গ্রাম >> অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সালিশ, আশ্রয় হারালেন নারী

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সালিশ, আশ্রয় হারালেন নারী

প্রতিকী ছবি

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সালিস বৈঠকে এক গৃহবধূর বিচার করার অভিযোগ পাওয়া গেছে। সালিসে ওই গৃহবধূর ইজ্জতের মূল্য হিসেবে যুবকের কাছ থেকে আদায় করা হয়েছে ৬০ হাজার টাকা। ঘটনার পর স্বামীর ঘরে ফিরতে না পারায় আশ্রয়হীন হয়ে পড়েছেন ওই গৃহবধূ।

স্থানীয়দের অভিযোগ, বিচারের রায়ের টাকা আদায় করতে দিনভর ওই গৃহবধূকে মেম্বার নাজিম উদ্দিনের বাড়িতে আটক করে রাখা হয়। পরে যুবক হোসেন আলীর কাছ টাকা হাতিয়ে নিয়ে কৌশলে তাকে পালিয়ে দেন মাতবরেরা। জরিমানার পুরো টাকাই পকেটস্থ করেন ইউপি সদস্য নাজিম উদ্দিন মোল্লা।

বুধবার (২১ সেপ্টেম্বর) দিনভর উপজেলার নলতৈড় গ্রামে ইউপি সদস্যের খলিয়ানে এ সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সংবাদ পেয়ে সালিস বৈঠক থেকে ভিকটিম গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ইউপি সদস্য নাজিম উদ্দিন মোল্লাকেও হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ‘গত মঙ্গলবার রাতে হোসেন আলী (৩২) নামে এক যুবক কৌশলে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন। এসময় তার স্বামী বাড়িতে ছিলেন না। বিষয়টি টের পেয়ে হোসেন আলীসহ ওই গৃহবধূকে আটক করেন আশপাশের লোকজন।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, ঘটনায় আজ বুধবার সকালে মেম্বার নাজিম উদ্দিন মোল্লার খলিয়ানে সালিসের আয়োজন করা হয়। সালিসে সভাপতিত্ব করেন মেম্বার নাজিম উদ্দিন মোল্লা।

দিনভর সালিসে মামুনুর রশীদ, মিনহাজ কাজল, তোফাজ্জল হোসেন, তোতা মোল্লা, মকলেছার রহমান, মোহাম্মদ আলী, সাইদুর রহমান, মোস্তফা কাজলসহ এলাকার আরও অনেক মাতবর উপস্থিত ছিলেন।

বৈঠকে গৃহবধূর ইজ্জতের মূল্য ৬০ হাজার টাকা নির্ধারণ করে যুবক হোসেন আলীর কাছ তা আদায় করা হয়। পুরো টাকা আদায়ের পর তা পকেটস্থ করেন ইউপি সদস্য নাজিম উদ্দিন মোল্লা। এসময় কৌশলে হোসেন আলীকে পালিয়ে যেতে সহায়তা করেন মাতবরেরা।

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে হোসেন আলী ও গৃহবধূর বিচার করার বিষয়টি অকপটে স্বীকার করেন সালিসের সভাপতি ইউপি সদস্য নাজিম উদ্দিন মোল্লা। তিনি বলেন, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী হোসেন আলীর ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষনিকভাবে ৫০ হাজার টাকা পরিশোধ করেন হোসেন আলীর পরিবার। আদায়কৃত পুরো টাকাই সালিসের খরচ হিসেবে নেওয়া হয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভিকটিমের জবানবন্দীর ওপর ভিত্তি করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930