IMG-LOGO

শুক্রবার, ২৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল‘সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ’দেশে ডেঙ্গুতে দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেসসিরাজগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ হতে পারে‘আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে’সর্বোচ্চ বিপজ্জনক’ অবস্থায় হরমুজ প্রণালিগোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হারতাইওয়ানে ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পিরাজশাহী থেকে অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো ঢাকায়
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পত্নীতলায় গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ, বাঁচাতে গিয়ে দগ্ধ স্বামী

পত্নীতলায় গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ, বাঁচাতে গিয়ে দগ্ধ স্বামী

অগ্নিসংযোগ, অগ্নিকাণ্ড, অগ্নিকান্ড, আগুন

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর পত্নীতলা উপজেলায় ঘরের মধ্যে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে হালিমা খাতুন ওরফে মিষ্টি (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। ওই গৃহবধূকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন তাঁর স্বামী। চিকিৎসক বলছেন, তাঁর অবস্থাও আশঙ্কাজনক। তাঁর শ্বাসনালী দগ্ধ হয়েছে। পুড়ে গেছে শরীরের ৬৫ শতাংশ।

গত (২১ সেপ্টেম্বর) বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার আমদাদপুর কমলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে অগ্নিদগ্ধ গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। অগ্নিদগ্ধে আহত ওই গৃহবধূর স্বামী রিপন মিয়া (২৪) বর্তমানে রামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

অগ্নিদগ্ধ দম্পতির স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ঘরের বাইরে থেকে জানালা দিয়ে দুর্বৃত্তের দেওয়া আগুনে প্রথমে গৃহবধূ হালিমার শরীরে আগুন ধরে। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর স্বামী রিপন দগ্ধ হন।

তবে পুলিশ বলছে, ঘটনাস্থলে গিয়ে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে সূত্রপাত হওয়া আগুনে তাঁরা দগ্ধ হতে পারেন।

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ বলেন, রাত ১১টার দিকে ওই দম্পতিকে হাসপাতালে নেওয়া হয়। দুজনের অবস্থাই আশঙ্কাজনক ছিল। অগ্নিদগ্ধ রোগীর মধ্যে নারী রোগী (হালিমা) র’ শরীরের ৮০ শতাংশের ওপরে পুড়ে গেছে এবং পুরুষ রোগী (রিপন) এর প্রায় ৬৫ শতাংশ পুড়ে গেছে। দুজনেরই শ্বাসনালী দগ্ধ হয়েছে। আমরা তাঁদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তৎক্ষণাৎ রাজশাহী মেডিকেল কলেজ বার্ন ইউনিটে রেফার্ড করে দেই।

আজ দুপুর ২টার দিকে অগ্নিদগ্ধ রিপনের ফুফাতো ভাই শাহিনুর রহমান মুঠোফোনে বলেন, রামেক হাসপাতাল থেকে হালিমাকে ঢাকা নেওয়ার পথে দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী-নাটোর সড়কের বানেশ্বর নামক এলাকায় তাঁর মৃত্যু হয়। রিপনের অবস্থাও আশঙ্কাজনক। তিনি বর্তমানে রামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি অভিযোগ করেন, পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরেও কিছু সময় পর্যন্ত রিপন কথা বলতে পারছিলেন। ওই সময় তাঁর ভাই জানান, ঘরে আগুন ধরার সময় তাঁরা জেগেছিলেন। রাত ১০টার দিকে তাঁর স্ত্রী ঘরের জানালার পাশে দাঁড়িয়েছিলেন এ সময় ঘরের জানালা দিয়ে বাইরে থেকে কে বা কাহারা তাঁর শরীরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরে দেয়। তখন রিপন স্ত্রীর শরীরের আগুন নেভাতে গেলে তাঁর শরীরেও আগুন ধরে যায়। পরে তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা তাঁদেকে উদ্ধার করে পত্নীতলা হাসপাতালে ভর্তি করান। শত্রুতাবশত কেউ এটা করে থাকতে পারে। তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান তিনি।

এ ব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। তবে বিষয়টি সর্বাত্মক গুরুত্ব দিয়ে ইতোমধ্যে তদন্তকাজ শুরু করা হয়েছে। এটা নাশকতা কর্মকাÐ, দুর্ঘটনা না আত্মহত্যার চেষ্টা তার সত্যতা খুঁজে বের করতে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ভিকটিমের বক্তব্য অনুযায়ী বাইরে থেকে পেট্রল ছিটিয়ে আগুন দেওয়ার কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাতে তাঁরা দগ্ধ হতে পারেন। আবার প্রতিবেশিরা বলছেন, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ প্রথমে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর স্বামীও দগ্ধ হন। প্রতিবেশিদের বক্তব্য অনুযায়ী এটা আত্মহত্যাচেষ্টার ঘটনাও হতে পারে।

নওগাঁর পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন বলেন, অগ্নিদগ্ধ রিপনের বক্তব্যের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনের পর কোন মিল পাওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করে এই ঘটনাটিকে আমাদের কাছে নাশকতা কর্মকাণ্ড বলে মনে হয়নি। ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে সূত্রপাত হওয়া আগুনে তাঁরা দগ্ধ হতে পারেন। বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930