IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভামান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থীজনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনখলনায়ক ডনের জামিন নামঞ্জুরতামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন
Home >> নগর-গ্রাম >> নওগাঁয় পুলিশের যোগসাজশে মিথ্যা চাঁদাবাজির মামলায় যুবকদের হাজত খাটানো অভিযোগ

নওগাঁয় পুলিশের যোগসাজশে মিথ্যা চাঁদাবাজির মামলায় যুবকদের হাজত খাটানো অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ সদর থানা পুলিশের যোগসাজশে মিথ্যা চাঁদাবাজির মামলায় মুর্তজা শাহাদত সাধনসহ ৩ ব্যক্তিকে হাজত খাটানো অভিযোগে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপূরে লিখিত অভিযোগ দায়ের করেন মুর্তজা শাহাদত সাধন।

অভিযোগকারি মর্তুজা শাহাদত সাধন ন‌ওগাঁ সদর উপজেলার বলিরঘাট গ্রামের মৃত ইয়াছিনের ছেলে।

অভিযোগে জানা গেছে, মাস দু’য়েক আগে স্থানীয় চন্ডিপুর ইউনিয়ন পরিষদ থেকে গরিব ও অসহায় মানুষের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণের সময় পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম রুবেল কর্তৃক গরিব ও অসহায় মানুষ, মৃত এবং প্রবাসী ব্যক্তির নাম উল্লেখ করে ভিজিএফ এর চাল আত্মসাৎ করেন।

বিষয়টি জানতে পেরে সাধনসহ এলাকার কয়েকজন যুবক এর মৌখিক প্রতিবাদ করেন। এই সরকারি চাল আত্মসাতের সংবাদ জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত হলে দূর্নীতি দমন কমিশন বরাবর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম রুবেলের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। অভিযোগের বিষয়টি জানতে পেরে চেয়ারম্যান থানা পুলিশের যোগসাজশে চেয়ারম্যানের এক সহযোগিকে দিয়ে গত ২৭ আগস্ট সাধনসহ চারজনকে আসামি করে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ অফিসে হামলা, মারপিটসহ একটি মিথ্যা চাঁদাবাজির মামলা রেকর্ড করেন ।

মামলায় তিনিসহ অপর দুই আসামি বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে গেলে বিজ্ঞ আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন । এরপর গত ১৫ সেপ্টেম্বর তিনিসহ তিন জন জামিনে মুক্তি হওয়ার পর আবারও চেয়ারম্যানসহ তার লোকজন বিভিন্ন রকম ভয়-ভীতি ও মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করছেন । এ ঘটনায় একাধিক সদর থানা পুলিশ থেকে কোন সহযোগিতা করছে না তিনি অভিযোগ আরো উল্লেখ করেন।

অভিযোগে মুর্তজা শাহাদত সাধন আরো উল্লেখ করেন, থানায় কোন আইনের সহযোগিতা পাননি । এই মিথ্যা ও পরিকল্পিত মামলা থেকে অব্যাহতি ও এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ওই চাঁদাবাজির মামলার বাদি ও ইউনিয়ন যুবলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান জানান, বিভিন্ন সময় মামলার চার আসামিরা চেয়ারম্যানের কাছ থেকে এক লাখ টাকা চাঁদা চেয়ে আসছিলেন । দাবিকৃত চাঁদা না দেয়ায় ২৬ আগস্ট রাতে ডাক্তারের মোড়ে আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থানকালীন চেয়ারম্যান এর উপর অতর্কিত হামলা চালায়। এতে বাধা দিলে তিনিসহ অন্যান্যরা আহত হন । ঘটনায় তাৎক্ষণিক ৯৯৯ কল সেন্টারের অভিযোগ করলে থানা পুলিশ এসে চাকুসড় একজনকে আটক করে । তবে অন্যরা যেতে পালিয়ে যেতে সক্ষম হন। তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।

চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম রুবেলের সেলফোনে একাধিকবার যোগাযোগ করা হলো রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে।

নওগাঁ সদর থানার অফিসার্স ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল জানান, অভিযোগের ভিত্তিতে একজনকে ঘটনাস্থল থেকে গ্ৰেপ্তার করা হয়েছে। বাকিরা আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালতের বিচারক তাদের জেল হাজতে পাঠিয়েছেন।

এ ঘটনায় নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক জানান, এই বিষয়ে এখন পর্যন্ত জানা নেই। বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930