IMG-LOGO

শনিবার, ২৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মাইকিং, মান্দায় দুইজন আটকবেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলালালইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপনফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলনমান্দায় মাদক, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তারতারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে নারীকে কুপ্রস্তাবের অভিযোগসড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ত্ব জীবনে চারঘাটের তফেজ পেটের দায়ে ভিক্ষাবৃত্তি করেই চলে তার সংসার‘সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন’চারঘাটে বিকল্প ফসল চাষে বদলে যাচ্ছেকৃষি, বাড়ছে আয় ও কর্মসংস্থানের সুযোগধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বিষে পুড়লো ৭ কৃষকের ১০ বিঘা জমির ধানরাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতাচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
Home >> নগর-গ্রাম >> মান্দায় অবৈধভাবে কমিটি গঠন, এনজিওর টাকা আত্মসাতের অভিযোগ

মান্দায় অবৈধভাবে কমিটি গঠন, এনজিওর টাকা আত্মসাতের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় আদালতের নির্দেশ উপেক্ষা করে ‘সীড প্রোগ্রাম অফ গ্রামীণ সোসাইটি’ নামে একটি বেসরকারী সংস্থার অবৈধভাবে কমিটি গঠনের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ উঠেছে, উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে অনুমোদন নিয়ে নতুন কমিটির কর্তারা ওই সংস্থার জমা করা অন্তত কোটি টাকা আত্মসাতের পাঁয়তারা করছেন। অবিলম্বে অবৈধভাবে গঠিত কমিটি বাতিলের দাবী জানিয়েছেন বঞ্চিত সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমাজসেবা অধিদপ্তরের অনুমোদন নিয়ে ২০০০ সালের ১১ নভেম্বর ‘সীড প্রোগ্রাম অফ গ্রামীণ সোসাইটি’ নামে একটি বেসরকারি সংস্থা যাত্রা শুরু করে। সেসময় সংস্থাটির প্রতিষ্ঠাতা পরিচালকের দায়িত্বে ছিলেন মোস্তফা কামাল। সংস্থার ২৫ জন সাধারণ সদস্যের ভোটে ১১ সদস্যের পরিচালনা কমিটি গঠন করা হয়। বৃক্ষ রোপণ, প্রতিবন্ধী সেবাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করে সংস্থাটি।

সূত্রটি আরও জানায়, তিন বছর পরপর সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন পরিচালনা কমিটি গঠন করে সংস্থার কার্যক্রম অব্যাহত থাকে। ২০১৪ সালের ২৪ ডিসেম্বর মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক প্রাথমিক অনুমোদনের পর ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালু করা হয়। সংস্থার সর্বশেষ কমিটির মেয়াদ শেষ হয় ২০২১ সালের ২৮ ফেব্রæয়ারি।

এ অবস্থায় নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হলে আগের কমিটির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সংস্থার গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ড শুরু করেন। এসময় পরিচালনা পর্যদের অনুমোদন ছাড়াই অবৈধভাবে আরও ১০ জন সাধারণ সদস্য অন্তর্ভূক্ত করেন তিনি। যার মধ্যে অবৈধ কমিটির সভাপতি শহিদুল করিম শিবলী অন্যতম।

সংস্থার তৎকালিন পরিচালক মোস্তফা কামাল বলেন, নতুন কমিটি গঠনের সময় সংস্থার পুরাতন সদস্যদের অবহিত করা হয়নি। গোপনে নতুন সদস্য শহিদুল করিম শিবলীকে সভাপতি, আব্দুল হালিমকে সহসভাপতি ও খাইরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের কমিটি অনুমোদনের জন্য উপজেলা সমাজসেবা দপ্তরে দাখিল করেন খাইরুল ইসলাম। যা ছিল সংস্থার গঠনতন্ত্র পরিপন্থী। বিষয়টি জানতে পেরে অবৈধভাবে গঠিত এ কমিটি বাতিলের জন্য নওগাঁর ২য় সহকারী জজ আদালতে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি মামলা করা হয়। মামলাটি বর্তমানে চলমান আছে।

মোস্তফা কামাল অভিযোগ করে বলেন, আদালতের ইনফরমেশন স্লিপ উপজেলা সমাজসেবা দপ্তরের তৎকালিন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের কাছে দাখিল করা হলেও তিনি তা আমলে নেননি। আদালতকে উপেক্ষা করে তিনি অবৈধ কমিটির অনুমোদন দেন। অনুমোদনের পর অবৈধ কমিটির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সংস্থার জমাকৃত অন্তত কোটি টাকা আত্মসাতের পাঁয়াতারা করছেন। স্বচ্ছতার ভিত্তিতে সংস্থার কার্যক্রম পরিচালনার লক্ষে অবৈধভাবে গঠিত কমিটি বাতিলসহ গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি গঠনের দাবি জানান তিনি।

সংস্থার সাবেক পরিচালক জালাল হোসেন বলেন, মান্দা উপজেলা সদর প্রসাদপুর বাজারের বিজয়পুর এলাকায় সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত। কিন্তু নতুন কমিটির কেউই এখানে অবস্থান করেন না। সামাজিক উন্নয়নমুলক কর্মকাণ্ডও নেই। কয়েকজন কর্মচারী নিয়োগ দিয়ে শুধুমাত্র ঋণের টাকা উত্তোলন করছেন।

অভিযোগ প্রসঙ্গে নতুন কমিটির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম বলেন, সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী সকল বিধি মেনে নতুন কমিটি গঠন করে অনুমোদন নেওয়া হয়েছে। নতুন এ কমিটির মাধ্যমে সংস্থার যাবতীয় কার্যক্রম সঠিকভাবে চলছে। এখানে টাকা আত্মসাতের কোনো বিষয় নেই।

এ প্রসঙ্গে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, বিষয়টি সম্পর্কে আমার ভালো জানা নেই। তবে সংস্থাটি নিয়ে দুই পক্ষের মধ্যে জটিলতা চলছে এমনটি আমি শুনেছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930