IMG-LOGO

মঙ্গলবার, ১৬ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পারিবারিক মামলাকে রাজনৈতিক দেখিয়ে খারিজের আবেদনের প্রতিবাদে স্মারকলিপিমহাদেবপুরে দুর্নীতি বিরোধীবিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতপত্নীতলায় আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কারিতাসের সহায়তা বিতরণপত্নীতলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণতারাগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতসিংড়ায় মৎস্যচাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণবাগমারায় ফকিন্নী নদী ও জলাশয় রক্ষায় সংসদে সরব এমপি ডাঃ আব্দুল বারীগোমস্তাপুরের রোকনপুর সীমান্ত দিয়ে আবারো পুশইনের চেষ্টাসিংড়ায় লাম্পি স্কিন রোগের টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিতবাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন শিক্ষার্থীর উদ্ভাবনে চমক :জেলা-উপজেলায় প্রথম হয়ে এবার জাতীয় মঞ্চে লড়বেবিএনপিকে কড়া বার্তা, গণভোটের রায় মানার আহ্বান শফিকুর রহমানেরসিংড়ায় ডাকাতি মামলার ৩ আসামী গ্রেপ্তারনিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১‘দিল্লিতে বাধা পেয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদের দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নেত্রকোনায় শয়নকক্ষে যুবলীগ নেতার লাশ উদ্ধার

নেত্রকোনায় শয়নকক্ষে যুবলীগ নেতার লাশ উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : ভাড়া ফ্ল্যাটের শয়নকক্ষ থেকে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ঠিকাদারি ব্যবসায়ী তৌফিকুল ইসলাম টিটুর (৪৩) লাশ উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানার পুলিশ।

বুধবার (১২ অক্টোবর) রাতে নেত্রকোনা পৌর শহরের আরামবাগ এলাকার হেলাল প্লাজার চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে মৃত্যুর সঠিক কারণ কেউ বলতে পারেনি।

স্বজন ও স্থানীয়রা জানায়, টিটু জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি সদর উপজেলার মেদনী ইউনিয়নের বাহিরচাপড়া গ্রামের মৃত শামছুল ইসলাম মানিকের ছেলে। গত ছয় বছর ধরে স্ত্রীসহ তিনি শহরের আরামবাগ এলাকার হেলাল প্লাজায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। তার ৭ বছর বয়সী পৃথা নামে একটি কন্যা সন্তান রয়েছে। স্ত্রী লাবন্য ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে জানান স্বজনরা।

গত এক সপ্তাহ আগে টিটুর স্ত্রী লাবন্য মেয়েকে নিয়ে শেরপুর বাবার বাড়ি বেড়াতে যান। বুধবার ফিরে আসার কথা ছিল। কিন্তু আসেনি।

এদিকে খালি বাসায় সন্ধ্যায় আবুনি নামের এক ব্যক্তি টিটুকে ডাকতে গিয়ে ঘরের দরজা খোলা দেখে ঘরে ঢোকেন। এসময় টিটু বিবস্ত্র অবস্থায় খাটের পাশে নিচে পড়ে আছে দেখে অন্যদের ডাকাডাকি করেন, সেইসাথে পুলিশে খবর দিলে নেত্রকোনা মডেল থানার পুলিশ গিয়ে লাশের সুরতহাল করে মর্গে পাঠায়।

ভাতিজি সুমাইয়া আক্তার জানান, তারা খবর পেয়ে এসে দেখেন চাচা বিবস্ত্র অবস্থায় মেঝেতে পড়ে আছে। পুলিশ দরজা আটকে সুরতহাল রিপোর্ট করছে। কিন্তু কেন এমন মৃত্যু হলো, তা কেউ বলতে পারছে না।

ফ্ল্যাটের মালিক মারুফ খান জানান, সন্ধ্যার পর বাসার কেয়ারটেকার গিয়ে বলে কিছু শুনেছেন? পরে সে ডেকে নিয়ে লাশ দেখায়। এরপর তিনি ভাইদের ফোনে জানাতে বলেন।

তিনি আরও বলেন, গত ৬ বছর ধরে টিটু তার বাসায় থাকেন। তবে পারিবারিক বা অন্য কোনো কিছু আছে কিনা এসব তিনি জানেন না।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, আমরা রাত আটটায় খবর পেয়ে ওখানে যাই। গিয়ে অনেক মানুষ দেখি। পরে সুরতহাল করে মর্গে পাঠাই। অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031