IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমানহাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার হবেকেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন, উদ্ধার ৪৫ জনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের একদিন পর গুলিবিদ্ধ বাংলাদেশীর মরদেহ ফেরত দিলো ভারতহাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> সাপাহারে স্কুল ইউনিফর্ম উপহার পেয়ে উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা

সাপাহারে স্কুল ইউনিফর্ম উপহার পেয়ে উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে ইউএনওর নিকট থেকে স্কুল ইউনিফর্ম উপহার পেয়ে উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা। উপজেলার নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের নিজ উদ্যোগে ও অর্থায়নে প্রাক-প্রাথমিক শ্রেণির ৩৯ জন ক্ষুদে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে স্কুল ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।

“শিক্ষিত মা একটি সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে একটি স্কুল” প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে অভিভাকদের মাঝে সচেতনতা বৃদ্ধি, উপস্থিতি বৃদ্ধি করণের লক্ষে বুধবার (১৯ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।

অভিভাবকদের সচেতনতা বাড়াতে বক্তব্য প্রদান এবং নিজ উদ্যোগে ও অর্থায়নে ওই স্কুলের প্রাক-প্রাথমিক শ্রেণির ৩৯ জন ক্ষুদে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে স্কুল ইউনিফর্ম বিতরণ করেন তিনি। শিক্ষার্থীদের মধ্যে উপস্থিতির হার বিবেচনায় ক্লাস ভিত্তিক সর্ব্বোচ উপস্থিতি পুরষ্কার প্রদান, সচেতন অভিভাবকের মধ্য হতে সেরা মা সম্মাননা প্রদান এবং সর্ব্বোচ উপস্থিতি বিষয়ে অবদান রাখায় সেরা শিক্ষিকাকে পুরষ্কার প্রদান করেন। এতে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম।

উল্লেখ্য, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে উপজেলা পর্যায়ে নিরলস ভাবে কাজ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। ৩৩ তম বিসিএস প্রশাসনের এই কর্মকর্তা ২০২১ সালের ১২ এপ্রিল সাপাহার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। কোভিড-১৯ পরবর্তী সময়ে বিদ্যালয় খোলার পর হতেই তিনি সাপাহারের প্রাথমিক শিক্ষার উপর বেশ গুরুত্ব দিয়েছেন। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখীকরণ এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধিকরণে শ্রেণী ভিত্তিক পুরষ্কার প্রদান, বিদ্যালয়কে আর্কষণীয় করে তুলতে ক্লাস রুম ও বিদ্যালয় সুসজ্জিত করণ, বাগান করা, খেলাধুুলা ব্যবস্থা করা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন, সেরা শিক্ষক সম্মাননা প্রদান, উপজেলার প্রতিটি দপ্তরের অফিসারদের তাদের নির্ধারিত কাজের বাহিরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের নির্দেশনা প্রদান সহ নানা উদ্যোগ গ্রহণ করেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। ফলে উপজেলার বিদ্যালয় গুলোতে বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতির হার।

মা সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার অসীম কুমার সাহা, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহেদুল আলম ও শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকগণ।

ইউনিফর্ম পাওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, ইউএনও স্যার আমাদের স্কুল ইউনিফর্ম উপহার দিয়েছে। ইউনিফর্ম পেয়ে আমরা খুবই খুশী। এখন থেকে আমরা প্রতিদিন স্কুল ড্রেস পরে স্কুলে আসবো।

মা সমাবেশে সেরা মা সম্মননা পাওয়া অভিভাবক শ্যামলী রানী সাহা বলেন, একটি শিশুর শিক্ষা ক্ষেত্রে সব প্রথম অভিভাকদের মধ্য সচেতনতা বাড়াতে হবে। অভিভাবকদের মাঝে সচেতনতা বাড়ানো গেলে ঝরেপড়া রোধ এবং উপস্থিতি হার বৃদ্ধি করা যেতে পারে।

শ্রেণী ভিত্তিক সর্ব্বোচ উপস্থিত তে পুরষ্কার পাওয়া সহকারী শিক্ষিকা আঞ্জুয়ারা খাতুন বলেন, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানো গেলে শিক্ষার মানোন্নয়ন করা সম্ভব হবে।

নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মোজাহেদুল আলম বলেন, ইউএনও স্যার আমাদের স্কুলের প্রাক-প্রাথমিকের ৩৯ জন শিক্ষার্থীর মধ্যে ইউনিফর্ম বিতরণ করেন। এতে করে শিশু শিক্ষার্থী সহ আমরা শিক্ষকরা উচ্ছ¡সিত আনন্দিত।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন বলেন, একটি শিশুও যাতে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news