IMG-LOGO

শুক্রবার, ২৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল‘সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ’দেশে ডেঙ্গুতে দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেসসিরাজগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ হতে পারে‘আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে’সর্বোচ্চ বিপজ্জনক’ অবস্থায় হরমুজ প্রণালিগোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হারতাইওয়ানে ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পিরাজশাহী থেকে অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো ঢাকায়
Home >> নগর-গ্রাম >> নাচোলে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা

নাচোলে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচন উপলক্ষে নাচোলে প্রিজাইডিং অফিসারদের সাথে নির্বাচন কমিশনারের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বেলা ১১টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রাজশাহী ও রির্টানিং অফিসার এর আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম. গালিভ খানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের মাননীয় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

নাচোল উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রির্টানিং কর্মকর্তা দেলোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এ এইচ এম.আব্দুর রকিব বিপিএম, পিএিম বার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান।

এসময় উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, সহকারী পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল শামসুল আজম, সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস, তানোর উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান, মহাদেবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, রাজশাহীর রাজপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আল মামুন ও নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান।

মতবিনিময়কালে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা প্রিজাইডং অফিসারদে উদ্দেশ্যে বলেন, এ আসনে এবার ইভিএমর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তাই তিনি প্রিজাইডিং অফিসারদেরকে এ আসনের জনসাধারণের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে নির্ভয়ে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930