IMG-LOGO

সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদেশের প্রথম AI-সমন্বিত স্মার্ট হেলমেট তৈরির উদ্যোগ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীরসিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশসিরাজগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, দোয়া ও আলোচনা সভাতানোরে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার প্লাটুন কমান্ডারের তাল বীজ রোপণপ্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের তারিখ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিররায়গঞ্জের হাটপাঙ্গাসীতে ডেঙ্গু প্রতিরোধে সমাবেশবাঘায় বন্যার্তদের পাশে আনসার ভিডিপি,বিতরণ করা হলো খাদ্য ও ওষুধসিরাজগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সেমিনারছোটবেলা থেকেই বন্ধুত্ব, ডিএনএ পরীক্ষায় জানা গেল তারা আসলে আপন বোনসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার ও তদন্ত চেয়ে আবেদনপ্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসকনিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলনব্লাড ক্যান্সারে আক্রান্ত আবুল বাশার বাঁচতে চান, প্রয়োজন ২০-২৫ লাখ টাকাতারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আত্মহত্যা, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে জানালার গ্রিলে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক প্রবাসীর স্ত্রী।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন মজলিসে হোসেনডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত গৃহবধূ মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে দাবি তার পরিবারের।

গৃহবধূ ফাতেমা বেগম (৩৪) সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন নয়ানগর গ্রামের কাতার প্রবাসী আব্দুল আলীমের স্ত্রী ও এক ছেলের মা।

পরিবার জানায়, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতার পাশাপাশি মাথা ব্যথার সমস্যায় ভুগছিলেন তিনি।

নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ জানুয়ারি) সকাল থেকে প্রচন্ড মাথা ব্যথায় ভুগছিলেন ফাতেমা। বাসায় কেউ না থাকায় বেলা ৩টার দিকে তার ছেলে রমজান আলী (৭) বাসায় এসে দেখে ঘরের দরজা বন্ধ। ভেতর থেকে কোনো সাড়া না পেলে স্থানীয়দের ডেকে দরজা ভেঙে দেখা যায়, জানালার গ্রিলে তার লাশ ঝুলছে।

নিহতের বড় ভাই আবু বাক্কার বলেন, আমার বোনের স্বামী কাতারে থাকেন। একটা ভাগ্নে নিয়ে বোন শ্বশুরবাড়িতে বসবাস করে। ভাগ্নে আমাদের বাসায় দুপুরে খেতে এসেছিল। বাসায় ফিরে দেখে তার মা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আমার বোন মাথার ব্যথা সহ্য করতে না পেরে হয়তো আত্মহত্যা করেছে।

স্থানীয় ইউপি সদস্য শরীয়ত আলী জানান, স্থানীয়রা লাশ দেখতে পেয়ে আমাকে জানায়। ফাতেমা বেগম দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন ও মাথা ব্যথায় ভুগছিলেন। স্থানীয় বাসিন্দা, প্রতিবেশী ও পরিবারের লোকজনের ধারণা আত্মহত্যা করেছেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031