IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদ
Home >> নগর-গ্রাম >> স্মার্ট নওগাঁ পৌরসভা হিসাবে দেখতে শহিদ মিনারে প্রদীপ প্রজ্বলন

স্মার্ট নওগাঁ পৌরসভা হিসাবে দেখতে শহিদ মিনারে প্রদীপ প্রজ্বলন

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ শহর বদলাবো না হয় মেয়র বদলাবো এই প্রতিপাদকে সামনে রেখে নওগাঁ কেন্দ্রীয় শহিদ মিনারে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মাহাবুর আলম ফ্লিপ এর সভাপতিত্বে ও সাংবাদিক অন্তর আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী সেচ্ছাসেবী লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ লাল, সাবেক ছাত্র ছাত্রী নেতা সুলতান মাহমুদ, সাংবাদিক সাইফুল ওয়াদুদ, আরাফাত হোসেন হিমেল, নয়ন হোসেন, সাদিয়া আরিফিন প্রমুখ।

উল্লেখ, প্রদীপ প্রজ্বলন অনুষ্টানে কর্মসূচি ঘোষণা করেন, সাংবাদিক রামিম দেওয়ান।

এসময় বক্তারা বলেন, নওগাঁ পৌরসভা ১৯৬৩ সালে স্থাপিত নওগাঁ পৌরসভা। প্রায় ৩৯ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত নওগাঁ পৌরসভা। শহরের প্রধান সড়ক ছাড়া অধিকাংশ রাস্তাগুলোর বেহাল অবস্থা। পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সকল রাস্তা ও ড্রেন গুলো বছরের পর বছর সংস্কার কিংবা মেরামত না করায় বেহাল দশায় পরিণত হয়েছে। শহরের প্রতিটি ওয়ার্ড এর রাস্তা চলাচলে অযোগ্য। রাস্তা গুলোর অবস্থা খুবই বেহাল ও বিপজ্জনক। পৌরসভার সকল রাস্তার অধিকাংশ স্থানের পাঁকা উঠে গিয়ে হয়েছে বড় বড় গর্তের আবার কিছু রাস্তা এক দেখায় মনে হবে মাটির রাস্তা। মানুষদের চলাচলের রাস্তা গুলো মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়তই গর্তে ছোট-বড় যানবাহন উল্টে গিয়ে ঘটছে দুর্ঘটনা। স্কুলের শিক্ষার্থীদেরও প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বর্তমানে পৌরসভার পার নওগাঁ মন্দির মোড় থেকে শেখপুরা রাস্তা, আলুহাটি-শুটিকালি তলা, পালপাড়া-ঘোষপাড়া, খাস নওগাঁ জনকল্যাণ শহিদুলের মোড় থেকে বটতলী, শুকুর আলীর মোড়- ডিগ্রি মোড়, হাসপাতাল রোড় থেকে বাইপাস, কাঁচা বাজার চুড়িপট্টি ডাবপট্টির রাস্তাসহ অধিকাংশ জনগুরুত্বপূর্ণ রাস্তা গুলোর অবস্থা খুবই বেহাল দশা। দীর্ঘদিন মেরামত কিংবা সংস্কার না করায় দুর্ভোগ দিন দিন চরম আকার ধারণ করছে। কিন্তু এই বেহাল রাস্তাগুলো নিয়ে কোন পদক্ষেপ নেই পৌর কর্তৃপক্ষের। এমন কি পৌরসভার সামনের রাস্তায় চলাচলের অযোগ্য।

বক্তারা আরও বলেন, প্রথম শ্রেণীর নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে পৌরবাসী। পৌরসভার মেয়র আপনি যদি স্মার্ট পৌরসভা হিসাবে নওগাঁ পৌরসভাকে যদি না গড়ে তুলতে না পারেন তা হলে আগামী দিনে দলমত নির্বিশেষে সাধারণ জনগণ আমরা বৃহৎ আন্দোলনের ডাক দেব। সে দিন আপনি পালানোর পথ খুঁজে পাবেন না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031