IMG-LOGO

শনিবার, ২৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মাইকিং, মান্দায় দুইজন আটকবেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলালালইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপনফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলনমান্দায় মাদক, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তারতারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে নারীকে কুপ্রস্তাবের অভিযোগসড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ত্ব জীবনে চারঘাটের তফেজ পেটের দায়ে ভিক্ষাবৃত্তি করেই চলে তার সংসার‘সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন’চারঘাটে বিকল্প ফসল চাষে বদলে যাচ্ছেকৃষি, বাড়ছে আয় ও কর্মসংস্থানের সুযোগধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বিষে পুড়লো ৭ কৃষকের ১০ বিঘা জমির ধানরাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতাচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাগঞ্জের সড়ক দুর্ঘটনায় নিহত ১

চাঁপাইনবাগঞ্জের সড়ক দুর্ঘটনায় নিহত ১

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা লক্ষীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ৫ জন আহত হযেছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭ টার এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টিকরামপুর গ্রামের মৃত আকরাম আলীর ছেলে আব্দুল মান্নান (৪৮)।

একই ঘটনায় আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর ইসলামপুর গ্রামের হুমায়ুন কবির (৪৫) ও তার মেয়ে ফাতেমা খাতুন (১৬), একই এলাকার সালমা খাতুন (১৭) এবং টিকরামপুর মহল্লার নিহত মান্নানের কন্যা মরিয়ম খাতুন (১৫), স্ত্রী সুলেখা খাতুন (৩৬)।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে আব্দুল মান্নান ও তার স্বজনরা একটি চার্জার ভ্যানে করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে নাচোলে যাবার সময় নাচোল উপজেলার লক্ষীপুর এলাকায় চলন্ত চার্জার ভ্যানটির চাকা খুলে যায় এ সময় একই দিক থেকে আসা প্রাইভেট কার চার্জার ভ্যানটিকে ধাক্কা দিলে ঐ চার্জার ভ্যানে থাকা যাত্রী আব্দুল মান্নান নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়।

পরে স্থানীয়দের সহায়তায় নাচোল ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতব্যরত চিকিৎসক আব্দুল মান্নানকে মৃত ঘোষণা করেন এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে নাচোল থানা ওসি মিন্টু রহমান একজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

তিনি আরও জানান, প্রাইভেট কার এবং ভ্যান গাড়িটি ঘটনাস্থলেই মারাত্নকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে রয়েছে এবং তাদের হেফাজতে রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930