IMG-LOGO

সোমবার, ২৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টবাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বাক বিতণ্ডাবাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভআত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতারবাঘায় স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগমান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসতানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতারচারঘাটে ১০ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতারআউটসোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি: মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভমহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরাসার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিতফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণাস্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যু
Home >> নগর-গ্রাম >> সামান্য বৃষ্টি হলে সড়ক গুলো মরণফাঁদে পরিণত

সামান্য বৃষ্টি হলে সড়ক গুলো মরণফাঁদে পরিণত

ধূমকেতু প্রতিবেদক, বড়াইগ্রাম : সামান্য বৃষ্টি হলেই নাটোরে বড়াইগ্রাম উপজেলা বিভিন্ন সড়ক মরণফাঁদে পরিণত হয়ে যায়। দেখে বোঝার উপায় নেই সেগুলো পাকা, না কাঁচা সড়ক। বৃষ্টির পানিতে সড়কে সৃষ্টি হয়েছে কাদামাটির স্তূপ।

ইট ভাটায় মাটি নিয়ে ট্রাক-ট্রাক্টর ও ট্রলি থেকে মাটি পড়ে পাকা সড়কগুলোর এ অবস্থার সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে মাটি ভিজে সড়ক কাদায় একাকার। ফলে দুর্ভোগে পড়েছে উপজেলার হাজার হাজার মানুষ। ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর কতিপয় অবৈধ ট্রাক্টর-ট্রলি পাকা রাস্তা দিয়ে নিয়মিত ইট ভাটায় মাটি নিয়ে যাওয়ার ফলে এই কাদার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার থেকে গুড়ি গুড়ি হঠাৎ বৃষ্টিতে বড়াইগ্রাম উপজেলাসহ বিভিন্ন স্থানে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বনপাড়া-পাবনা মহাসড়কে গোধড়া, গড়মাটি, ধানাইদসহ উপজেলার বিভিন্ন গ্রামীন সড়ক পথচারীরা কাদামাটিতে পরে যাওয়ার ভয়ে চলাচল করতে পারছেন না। বিশেষ করে দুর্ভোগের মুখে পড়েছেন মোটরসাইকেল চালকরা। জীবনের ঝুঁকি নিয়ে তারা মোটরসাইকেল চালাচ্ছেন চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।

মোটরসাইকেল চালক শেলিম রেজা বলেন, মহাসড়ক দিয়ে ইট ভাটায় মাটি নিয়ে যাওয়ার ফলে রাস্তায় মাটি পড়ে যায়, একটু বৃষ্টি হওয়ার কারণে কাদা জমে গেছে জীবনের ঝুকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে।

ভ্যানচালক ফয়জুল হক বলেন, ইট ভাটায় ট্রাক্টরে করে মাটি নিয়ে যাওয়ার ফলে মাটি পরে টিপটিপ বৃষ্টির ফলে কাদা সৃষ্টি হয়েছে।এগুলো প্রশাসন দেখলে ভালো হয়।কিন্তু তারা তো দেখে না।

আরেক মোটরসাইকেল চালক হাসান বলেন, পাকা রাস্তায় কাঁদো মাটি হওয়ার চলাচলে অসুবিধা এগুলো কেউ তো দেখে না।

ট্রাক ড্রাইভার আতিকুর রহমান বলেন, মহাসড়কে আমরা যানবাহন চালাই কাঁদো মাটিতে ট্রাক চলাচলে বিঘ্নিত হয়। ব্রেক ধরলে ব্রেক আটকে না ফলে এদিক সেদিক চলে যায়।

পশু পল্লী চিকিৎসক মনির হোসেন বলেন, রাস্তায় মাটি পরে বৃষ্টি হলে কাদা সৃষ্টি হয় ফলে আমাদের জনসাধারণের চলাচলের অনুপৌযোগী হয়।এগুলো প্রশাসনের নজরে আনা উচিৎ প্রদক্ষেপ নেওয়া দরকার।

শাওন নামে আরেকজন বলেন, রাস্তায় কাদা মাটির ফলে দুর্ঘটনা হচ্ছে। এদিক সেদিক শুধু গাড়ি পরে যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আমরা ট্রাক্টর গুলো মামলা দিচ্ছি এবং মামলা অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930