IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভামান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থীজনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনখলনায়ক ডনের জামিন নামঞ্জুরতামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন
Home >> নগর-গ্রাম >> সাপাহারে বড় ভাইকে কুপিয়ে জখম

সাপাহারে বড় ভাইকে কুপিয়ে জখম

কুপিয়ে জখম, ছুরিকাঘাত

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহার উপজেলার পশ্চিম বিরামপুর গ্রামে বাগানে ছাগল প্রবেশ গাছ খাওয়ার ঘটনায় আপন বড় ভাই আশকর আলী (৩২) কে প্রকাশ্যে কুপিয়ে জখম করলেন আপন ছোট ভাই মৌলভী ফারুক।
এবিষয়ে সাপাহার থানায় লিখিত অভিযোগ করেন আহত আশকর আলীর স্ত্রী রেবিনা খাতুন ।

থানায় দাখিলকৃত অভিযোগ পত্র ও সরেজমিনে ওই গ্রামে গিয়ে জানা গেছে, গত ১৭ এপ্রিল ২০২৩ আনুমানিক সকাল ১০ টার দিকে আশকর আলির ছাগলের বাচ্চা তার ছোট ভাই মৌলভী ওমর ফারুকের বাগানে প্রবেশ করলে ওমর ফারুক ছাগলের বাচ্ছাগুলোকে ধরে টেনেহিঁচড়ে বাড়িতে নিয়ে আসে। এঘটনাকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মধ্যে চরম বাকবিতন্ডা শুরু হয়। এসময় ফারুক ও তার সহযোগিগণ হাতে থাকা ধারালো হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠি, ইত্যাদিসহ মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বড় ভাই আশকর আলীর উপর ঝাঁপিয়ে পড়ে তারা ধারালো হাসুয়া দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে স্বজরে কোপ মারে এতে বড় ভাই আশকর আলির মাথার বাম পাশে গুরুত্বর রক্তাক্ত কাটা জখম হয়।

আরও জানা যায়, ঘটনার সময় তারা বড় ভাই আশকর আলির স্ত্রী ও অপর ভাই আওয়াল কে এলোপাতাড়ী ভাবে তারা মেরে জখম করে। এসময় আহত ব্যক্তিদের আত্নচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এঘটনায় জড়িত মৌলভী ওমর ফারুক (৩৬), পিতা- মৃত আলতাজ আলী, মামুন (২৮), পিতা- সাত্তার আলী, সাত্তার আলী(৫৫), পিতা- মৃত তরুজুল আলী, আয়শা খাতুন (২৪), স্বামী- ওমর ফারুক, আক্তারা (৪০), পিতা- মৃত আলহা আলী, সর্ব সাং-পশ্চিম বিরামপুর, সাপাহার-নওগার বিরুদ্ধে স্থানীয় থানার লিখিত অভিযোগ করা হয়েছে।

এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবিরের সাথে কথা হলে তিনি অভিযোগ পেয়েছেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930