IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গীবাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফারমাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনুগোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশুবাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহততানোরে শিক্ষক সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজপুঠিয়ায় জেলা যুবদলের অবস্থান কর্মসূচিতিস্তা প্রকল্পে কারিগরি ও অর্থনৈতিক সহায়তার আশ্বাস চীনেরবুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১
Home >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে নারীসহ ছয় চোর আটক

চুরি যাওয়া ৪২ লাখ টাকা উদ্ধার

ফুলবাড়ীতে নারীসহ ছয় চোর আটক

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে প্রতারনার মধ্যেমে চুরি যাওয়ার ২৪ ঘন্টার মধ্যে ৪০ লাখ ৯১ হাজার ৬০০ টাকা মূল্যের ৩৮ হাজার ইউএসএ ডলার এবং ১ লাখ ১৫ হাজার ৫০০ দেশি টাকা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় এক নারীসহ ৬ জন প্রতারক চোরকে আটক করা হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) দুপুর দুইটায় ফুলবাড়ী থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, দিনাজপুর সদর সার্কেল ও ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম।

আটককৃতরা হলেন, ফুলবাড়ী পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রেনু বেগম (৪৯), একই এলাকার নূর ইসলামের ছেলে নাহিদ হাসান শুভ (২৭), মোরশেদ আলীর ছেলে আব্দুল জলিল (৩৭), উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ছানা মন্ডলের ছেলে আনোয়ারুল মন্ডল (৪০), দাদপুর গ্রামের মৃত নেজাম উদ্দিনের ছেলে কামরুজ্জামান (৩৫) ও পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া গ্রামের মৃত আকতার আলীর ছেলে নবিউল ইসলাম (৪২)।

প্রেসব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান, গত মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর হাজির মোড় এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিনের বাড়ীতে ফেতরার টাকা নেওয়ার অজুহাতে রেনু বেগম ওই বাড়ীতে যান। সেখানে এ সময় জহির উদ্দিন তাকে ফেতরার টাকা বাবদ ১০০ টাকা দেন। এ সময় শারীরিক অসুস্থতার কথা বলে রেনু আরও অতিরিক্ত ৪০০ টাকা চেয়ে নেন বৃদ্ধ জহির উদ্দিনের কাছ থেকে। টাকা নিয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই রেনু বেগম ১০-১২ জন বখাটে যুবক নিয়ে বাড়ীর দ্বিতীয় তলায় প্রবেশ করে বৃদ্ধ জহির উদ্দিনকে ঘিরে ধরে যুবকরা অভিযোগ করে রেনু বেগমের গায়ে হাত দিয়েছেন জহির উদ্দিন। এজন্য এক লাখ টাকা দিতে হবে নইলে থানায় মামলা করা হবে। একই সময়ে অভিযুক্তরা টেবিলের ড্রয়ার থেকে ১২ হাজার টাকা চুরি করে। একই সময়ে পবিত্র হজ্জ্বব্রত পালনে যাওয়ার জন্য আলমিরাতে রাখা ৩৮ হাজার ৬০০ ইউএস ডলার (যার বাংলাদেশের টাকায় মূল্য ৪০ লাখ ৯১ হাজার ৬০০ টাকা) এবং নগদ বাংলাদেশি দেড় লাখ টাকা চুরি করে নিয়ে যায়।

পরিবর্তীতে ওই প্রতারক নারী রেনু বেগম উল্টো বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিনের বিরুদ্ধে শ্লীলতাহানীর মামলা করতে থানায় আসেন তার সাঙ্গ-পাঙ্গদের নিয়ে। এরই কিছুক্ষণ পরেই প্রতারণা মূলকভাবে চুরির অভিযোগ নিয়ে আসেন জহির উদ্দিন। বিষয়টি ওসি আশ্রাফুল ইসলামের সন্দেহজনক মনে হলে জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ পিপিএম মহোদয়ের সঙ্গে কথা বলেন। এসপি মহোদয়ের দিকনিদের্শনায় রেনু বেগমকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তিমূলক জবান বন্দির অনুযায়ী অন্য ৫জনকে আটকসহ চুরি যাওয়া ৪০ লাখ ৯১ হাজার ৬০০ টাকা মূল্যমানের ৩৮ হাজার ৬০০ ইউএস ডলার এবং দেশি এক লাখ ১৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিনের ছেলে মহিউদ্দিন বাদী হয়ে বুধবার (২৬ এপ্রিল) ফুলবাড়ী থানায় একটি মামলা ১০ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। যার মামলা নং ৮।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, আটক প্রতারক চোরদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031