IMG-LOGO

শুক্রবার, ১৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি শামীম, সম্পাদক সুমনগোমস্তাপুরে বালাইনাশক ব্যবহারে সচেতনতা সৃষ্টিতে কৃষক প্রশিক্ষণমিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদানসিংড়ায় ডাক্তার ও পুলিশ হতে চায় সুরাইয়া-ইব্রাহিমপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে দুই হাজার লিটার চোলাই মদ ধ্বংসমহাদেবপুরের সড়কে ঝরলো সেনা সদস্যের প্রাণমহাদেবপুরে আরাফাত রহমান কোকোর ৫৭ তম জন্মদিন পালনভোলাহাটে পনিতে ডুবে দুই শিশুর প্রাণহানীমহাদেবপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর প্রাণহানীসিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজাফুলবাড়ীতে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাপোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে নিবন্ধন সংক্রান্ত সভাসিংড়ায় দাখিলে উপজেলা সেরা শোলাকুড়া মাদ্রাসামান্দায় ডাসকো ফাউন্ডেশনের বৃক্ষরোপণমান্দায় শিশু ও নারী সুরক্ষায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপীত।

সোমবার (১৯ জুন) সকালে ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র সদর দপ্তরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তরের কর্ণেল ইমরান ইবনে এ রউফ।

এসময় উপস্থিত ছিলেন, অধিনায়ক, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ও রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি), উপ-অধিনায়ক, রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি), ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক (অপারেশন), সেক্টর সদর দপ্তর, রাজশাহী, জেলার সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ব্যাটালিয়ন ৫৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল নাহিদ হোসেন স্বাগত বক্তব্যে ব্যাটালিয়নের বিভিন্ন অপারেশনাল ও প্রশাসনিক কর্মকান্ডের সাফল্য তুলে ধরে বলেন, এ ব্যাটালিয়ন গত ১৯ জুন ২০১৩ তারিখে বান্দরবান জেলার রুমা উপজেলায় দূর্গম পার্বত্য এলাকায় প্রতিষ্ঠা লাভ করে। পার্বত্য চট্টগ্রামে সফলতার সাথে ০৫ বছর দায়িত্ব পালনের পর গত ৩০ জুন ২০১৮ তারিখ চাঁপাইনবাবগঞ্জ জেলায় আগমন করে।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোর নজরদারী ও নিরলস পরিশ্রমের মাধ্যমে সীমান্ত সুরক্ষার পাশাপাশি এ ব্যাটালিয়নের সদস্যরা চোরাচালান অভিযান পরিচালনা করে ৪১১ জন আসামীসহ চুরানব্বই কোটি সতের লক্ষ ছিয়ানব্বই হাজার পাঁচশত তেতাল্লিশ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়েছে বলে এসব কথা বলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031