IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
৭ দফা দাবি বিবেচনা ও রিকুইজিশান এর বিপরীতেভাড়া প্রাপ্তির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপিমান্দায় সীমানা প্রাচীর ভেঙে স্কুলের জমিদখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধনরাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখল মুক্তকরণসারের কৃত্রিম সংকট রোধে তারাগঞ্জে মনিটরিং কমিটির সভা‘ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে’চারঘাটে জমি লিখে না দেয়ায় সংখ্যালঘু ব্যাক্তিকে তুলে নিয়েমারধরসহ প্রান নাশের অভিযোগফুলবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত‘সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধাবিঘ্ন হোক-এমন মানসিকতা সরকারের নেই’চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইনেরসহ তিনজন গ্রেফতারআগামীকাল ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসের ২০ বছর, এখনো বাস্তবায়ন হয়নি ৬ দফা চুক্তিপোরশায় এমপি মোস্তাফিজুরকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান‘দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি’পোরশায় পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জালের মহোৎসব: হুমকিতে মৎস্যজীবীহাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুরসাগরে ট্রলার ডুবী, উদ্ধার ৮, নিখোঁজ ৫জন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মান্দায় সীমানা প্রাচীর ভেঙে স্কুলের জমিদখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন

মান্দায় সীমানা প্রাচীর ভেঙে স্কুলের জমিদখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া-মালশিরা উচ্চবিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল চৌবাড়িয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তব্য দেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি আতাউর রহমান, শিক্ষার্থী অভিভাবক রফিকুল ইসলাম, বিএনপি নেতা জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক কফিল উদ্দিন, সহকারী শিক্ষক মিজানুর রহমান নান্টু ও মোস্তাফিজুর রহমান এবং শিক্ষার্থী রিতু আক্তার ও সোনিয়া আক্তার নদী।

বক্তারা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার রাতে বিদ্যালয় ছুটির সুযোগে হোসেনপুর গ্রামের হোসেন আলী ও তাঁর লোকজন বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে সম্পত্তি দখলের চেষ্টা করেন। পরে সেখানে ঘর নির্মাণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তাঁরা।

বক্তারা বলেন, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত চৌবাড়িয়া-মালশিরা উচ্চবিদ্যালয়টি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিদ্যালয়ের খতিয়ানভুক্ত জমি দখলের চেষ্টা এর আগেও করা হয়েছিল। এ নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। মামলাটি নিষ্পত্তি হওয়ার আগেই বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তাঁদের।

বক্তারা আরও অভিযোগ করেন, বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধের জেরে এর আগেও প্রতিষ্ঠানটির শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড করা হয়েছে। তাঁরা দ্রুত বিদ্যালয়ের সম্পত্তি রক্ষা এবং দখলের চেষ্টা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন।

মানববন্ধন শেষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চৌবাড়িয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ