IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননামহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানরাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানারাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটকপোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”মহাদেবপুরে গৃহকর্তাকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটমান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সমাবেশে এমপি ডা. টিপুদেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীনমাটি ভরাট প্রকল্পের টাকা নয় ছয় মহাদেবপুরে বয়লারের ছাঁইদিয়ে স্কুল মাঠ ভরাটঅদম্য মেধাবী : চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরন হবে কি সাদিয়ার৭ দফা দাবি বিবেচনা ও রিকুইজিশান এর বিপরীতেভাড়া প্রাপ্তির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপিমান্দায় সীমানা প্রাচীর ভেঙে স্কুলের জমিদখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধনরাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখল মুক্তকরণ
Home >> নগর-গ্রাম >> জন্মদিনে তরুণ সংগঠক আমিনুল ইসলামের রক্তদান

জন্মদিনে তরুণ সংগঠক আমিনুল ইসলামের রক্তদান

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে নিজ জন্মদিনে এক থ্যালাসেমিয়া রোগীকে প্রথমবার রক্ত দান করলেন সামাজিক ও মানবিক সংগঠন আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার অন্যতম সদস্য আমিনুল ইসলাম।

গত সোমবার (১৯ জুন) বিকেলে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে প্রথমবারের মতো এ পজেটিভ রক্তদান করেন ওই তরুণ সংগঠক।

এসময় উপস্থিত ছিলেন আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ, সদস্য দেবাশীষ সরকার সঞ্জু, তরুণ সংগঠক মহিবুর রহমান মেঘ প্রমুখ।

জানা যায়, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্বতীপুরের ধাপেরহাট এলাকার মধ্যবয়সীএক থ্যালাসেমিয়া রোগী ভর্তি হন। পরে রক্তের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আহাজারি করলে তাৎক্ষণিক আমিনুল ইসলাম জানান তিনি রক্ত প্রদান করবেন। পরে একটি ডায়াগনস্টিক সেন্টারে রক্তদান করেন।

নামপ্রকাশ না করার শর্তে ওই নারী বলেন, আমি একজন থ্যালাসেমিয়া রোগী। প্রতিমাসেই আমাকে রক্ত দিতে হয়। আমিনুল ইসলাম নামের ওই তরুণ আমাকে রক্ত দিয়েছে। শুনলাম তার জন্মদিন ছিল ওইদিন। আমি ওই তরুণের উত্তরোত্তর উন্নতি ও মঙ্গল কামনা করি। আল্লাহ তাকে সুস্থ রাখুক। এভাবেই মানবিক কাজ করার তৌফিক দান করুক।

আমিনুল ইসলাম বলেন, আমার জন্মদিনে ব্যতিক্রম কিছু করার চিন্তাভাবনা করছিলাম। হঠাৎ ফেসবুকে এ পজিটিভ রক্ত লাগবে এমন পোস্ট দেখতে পাই। পরে যোগাযোগ করে রক্তদান করি। এটি আমার জীবনের প্রথম তম রক্তদান ছিল।

আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ বলেন, ভাবনা থেকে হোক ভালো কাজ এই স্লোগানে সামাজিক ও মানবিক কাজগুলোতে আমরা সবসময় এগিয়ে থাকি। আমাদের প্রত্যেক সদস্য মানবিক ও উদার। আমিনুল ইসলাম তার জন্মদিনে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন। আমি তাকে অশেষ ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানাই। এভাবেই মানবতার ব্রত নিয়ে সমাজে এগিয়ে আসুক সকল তরুণ-তরুণীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031