IMG-LOGO

বুধবার, ১২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কালের স্রোত পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী ধনবাড়ী নবাব মঞ্জিলনগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানাঅতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওযুক্তরাষ্ট্রের রণতরিতে নৌ সেনাদের মধ্যে অসন্তোষের জেরে সংঘর্ষ, নিহত ৭রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিগত ৫০ বছরর পুরাতন রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১সালমান শাহর মৃত্যুরহস্যের জট এবার খুলবে কি?মহাদেবপুরে আবাসিক এলাকায় হাঁসের খামারপরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসীমান্দায় প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্তকলাগাছ কাটলেন প্রতিপক্ষরা
Home >> নগর-গ্রাম >> জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেঁড়া ও হাঁস বিতরণ

জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেঁড়া ও হাঁস বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে বিনামূল্যে ভেঁড়া, ভেঁড়ার খাদ্য, গৃহ নির্মাণ এবং হাঁস ও হাঁসের ঘর বিতরণ করা হয়েছে। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামজিক ও জীবন মান-উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীরা বিনামূল্যে এ সহায়তা পেয়েছেন।

মঙ্গলবার (২০ জুন) বেলা ১১টায় আক্কেলপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জয়পুরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমানের সভাপতিত্বে সহায়তা প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

এসময় উপস্থিত ছিলেন, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান কবির এপ্লব।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর আতিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার তহুরা ইয়াসমিন প্রমুখ।

প্রধান অতিথি জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ-সামজিক ও জীবন মান-উন্নয়নের লক্ষ্যে দেশ ও বিদেশে কাজ করে যাচ্ছেন। তাদের পরিবারকে সুশিক্ষায় শিক্ষিত ও স্বচ্ছলতায় ফিরিয়ে নিয়ে আসার জন্য সহায়তা প্রদান করছেন।

পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ পরিবারের মাঝে একটি করে হাঁসের ঘর, ২০টি করে হাঁস ও ৪০ পরিবারের মাঝে ২টি করে ভেঁড়া, ২৭ কেজি করে ভেঁড়ার খাদ্য, ২টি ঢেউ টিন, ৪টি পিলার, ৫টি প্লাস্টিকের প্যালেট ম্যাট বোর্ড বিনামূল্যে বিতরণ করা হয়।

সুফলভোগী কাজলী রানী বলেন, আমি ভেঁড়া সহ এসব উপকরণ পেয়ে অনেক খুশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানায়। এই ভেঁড়া হতে আমার পরিবারে স্বচ্ছলতা আসবেফ আশা করি এবং পরবর্তীতে একটি বড় ভেঁড়ার খামার করার ইচ্ছে রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031