IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গীবাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফারমাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনুগোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশুবাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহততানোরে শিক্ষক সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজপুঠিয়ায় জেলা যুবদলের অবস্থান কর্মসূচিতিস্তা প্রকল্পে কারিগরি ও অর্থনৈতিক সহায়তার আশ্বাস চীনেরবুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১
Home >> নগর-গ্রাম >> ফুলবাড়ী দরজায় প্রাচীর দিয়ে যাতায়াতের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

ফুলবাড়ী দরজায় প্রাচীর দিয়ে যাতায়াতের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পূর্ব গৌরিপাড়া (থানাপাড়া) গ্রামে প্রতিপক্ষরা সাবেক ব্যাংক কর্মকর্তা আবু রশীদ খানের বাড়ির দরজায় প্রাচীর দিয়ে যাতায়াতের রাস্তা বন্ধ ও তার জায়গা দখল করে নেন বলে অভিযোগ উঠেছে।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার পূর্ব গৌরিপাড়া থানাপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদ খানের পুত্র আবু আব্দুর রশিদ খান এর গত ০২/০৭/২০২৩ইং তারিখে ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, ফুলবাড়ী পৌরসভা এলাকার পূর্ব গৌরিপাড়া গ্রামের সোহরাব হোসেন সুজন পিতা- সুলতান ইসলাম, শাহরীয়ার সজীব, পিতা- সোহরাব হোসেন, গোলাম কিবরিয়া শুভ, গোলাম মোস্তফা সজল, সাজ্জাদ হোসেন সরকার সবুজ, সিফাত হোসেন সরকার, সকলের পিতা মৃত শহিদুল ইসলাম, তারা গত ৩০/০৬/২০২৩ইং তারিখে ভোরবেলায় বৃষ্টির মধ্যে আবু আব্দুর রশিদ খানের বাড়ির দরজায় প্রাচীর তুলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ও তারা যেন বাড়ি থেকে বাহির হতে না পারে সেজন্য তাদের দরজা বন্ধ করে দেন। গৌরিপাড়া মৌজার ২৭৬ ও ২৬৯ দাগের উপর দিয়ে প্রায় ৫০ থেকে ৬০ বছর যাবৎ চলমান রাস্তায় দুই পার্শ্বে গেটে তালা দিয়ে সকলের চলাচল বন্ধ করে দেয় এবং তার ২৬৯ নং দাগের পূর্ব পার্শ্বে ৩শতাংশ এবং পশ্চিম পার্শ্বে ২শতাংশ জায়গা তারকাটা দিয়ে ঘিরে দখল করে নেয়।

এই ঘটনায় আবু আব্দুর রশিদ খান প্রতিপক্ষদেরকে জিজ্ঞাসা করতে গেলে তারা একসঙ্গে তার উপর হিংস্র ভাবে লাঠিসোঠা নিয়ে মারতে এগিয়ে আসে এবং বিভিন্ন হুমকি প্রদর্শন করে। সোহরাব হোসেন সুজন ও শাহরিয়ার সজিব গত ১৭/০৩/২০২৩ইং তারিখে ২৬৯ দাগের সীমানা বেড়া সরিয়ে দিয়ে ভিতরে ঢুকে ৩ শতাংশ জায়গা দখল করে নেয়। গত ২২/০৩/২০২৩ইং তারিখে থানায় অভিযোগ করলে উক্ত ব্যক্তিরা সীমানা বেড়া সরিয়ে এনে পূর্ব স্থানে স্থাপন করে দেন। ৩০/০৬/২০২৩ইং তারিখে তার চলাচলের রাস্তা ও জায়গা দখল করে ঘিরে নিয়ে তালা লাগিয়ে দেয়। তিনি বাড়ি থেকে বের হতে পারছেন না। তার বাড়ির ভাড়াটিয়ারাও বাহির হতে পারছে না। তার নিজস্ব বাগানে আম পর্যন্ত পাড়তে দিচ্ছে না। চলাচলের রাস্তাটি দখল করে গেইট নির্মাণ করে তালা দিয়ে রাখছেন। বর্তমান তার ভাড়াটিয়া ও তাকে গৃহবন্দি করে রেখেছেন প্রতিপক্ষরা।

প্রতিপক্ষরা বলছেন তাদের দাগে জমি কম আছে, যা দাগ থেকে পূরণ করে দিতে বলছেন আবু আব্দুর রশিদ খানকে। উল্লেখ্য যে, ২৬৯নং দাগের উপর দিয়ে যে রাস্তা ছিল গ্রামের লোকজন দীর্ঘদিন ধরে ঐ রাস্তা দিয়ে চলাচল করে আসছিল। ২৭/০৫/১৯৮১ ইং সালে তার নিয়োগকৃত আমিন বাহার উদ্দিন মন্ডলকে দিয়ে ৩১/০৫/১৯৮১ইং সালে সীমানা নির্ধারণ করা হয়। সীমানা নির্ধারণ করার পর উভয় পক্ষদের মধ্যে জমি জমার বিষয়ে চূড়ান্ত রায় হয়। সেই চূড়ান্ত রায়ে গ্রামবাসীদের মধ্যে বিষয়টি মীমাংসা হয়। মীমাংসা হওয়ার বর্তমান আবারও প্রতিপক্ষরা আবু আব্দুর রশিদ খানের জমি পাবে বলে বিরোধ সৃষ্টি করে তার জমি দখল করে নেয়। তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ঘটনায় আবু আব্দুর রশিদ খান প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031