IMG-LOGO

শুক্রবার, ১২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বন্ধু আজ পরের ঘরেবাগমারায় পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টি এস্কেভেটর অকেজোতানোরে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভেঙে তৈরি পাঁকা ঘর বরাদ্দে আত্নীয় করণ ও স্বজন প্রীতির অভিযোগধামইরহাটে উমার ইউনিয়নে চেয়ারম্যান পদে পিন্টুকে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণাতানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাগোদাগাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১মহাদেবপুরে বিএনপি নেতাআমজাদ হোসেন বহিস্কারমহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীজামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশইনের শিকার সেই বৃদ্ধ গোদাগাড়ীর বাসিন্দাবাগমারায় প্রশাসনের উদ্যোগে ফাঁকা হলো ভবানীগঞ্জ জিরো পয়েন্টরাণীনগরে মাদক সেবির কারাদন্ডরাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক১ ডিসেম্বর ২০২৬ প্রথম সমাবর্তন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিরপোরশায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিতলাইসেন্স বাতিল আদ-দ্বীন হাসপাতালের
Home >> নগর-গ্রাম >> বিদায় নিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার আবদুর রকিব

বিদায় নিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার আবদুর রকিব

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : সরকারি চাকুরী। আজ এই জেলায় তো কাল আরেক জেলায়। তারই ধারাবাহিকতায় পুলিশের চিরায়ত নিয়মে ফুলে ফুলে সুসজ্জিত গাড়িতে বিদায় নিলেন, আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার)।

এ উপলক্ষে মঙ্গলবার (৪ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা ও “ধন্যবাদ জ্ঞাপন” নামক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় পুলিশ সুপার আবদুর রকিব আবেগাপ্লুত হয়ে বলেন, আপনাদের মতো সহকর্মী পেয়ে আমি সত্যি খুবই আনন্দিত ছিলাম। আপনাদের জন্য আমি কি করতে পেরেছি তা জানিনা তবে চাঁপাইনবাবগঞ্জে চাকরির দীর্ঘ সময়ে আপনাদের সাথে নিয়ে ও পাশে থেকে জেলার আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে সব সময় সচেষ্ট ছিলাম।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষ অতিথি পরায়ণ বলেই তাদের সুখ দুঃখে আমি তাদের পাশে থাকতে পেরেছি। আমের রাজধানীর আমের মতোই মিষ্টি মন ও কোমল হৃদয়ের অধিকারী জেলাবাসীর জান-মাল রক্ষার্থে আমার পুলিশ বাহিনী যথেষ্ট স্বচ্ছতার পরিচয় দিয়েছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

পুলিশ সুপারের বক্তব্যের পরে জেলার পুলিশ অফিসার ফোর্সের মাঝে অনেকে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাক্রান্ত হয়ে পড়লে পুলিশ লাইনসের বাতাস ভারী হয়ে ওঠে।

পরে বিদায়ী পুলিশ সুপারের সম্মানে নৈশ ভোজের আয়োজন করা হয়। এতে স্ব-পরিবারে পুলিশ লাইন্স মেসে অফিসার ফোর্সদের সাথে নৈশভোজে অংশগ্রহণ করেন তিনি।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিভিন্ন ফুল দ্বারা সুশোভিত ও সুসজ্জিত গাড়িতে সম্মানিত পুলিশ সুপারকে বিদায় জানানো হয়। এসময় পুলিশ সদস্যরা পুলিশ সুপার আবদুর রকিবকে বহন করা সুসজ্জিত গাড়িটি রশি দিয়ে টেনে পুলিশ লাইন্সের বাইরে নিয়ে আসলে জেলা পুলিশ সদস্যদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সবার প্রিয় ও অভিভাবকতুল্য পুলিশ সুপারকে বিদায় জানানোর সময়ে বেশিরভাগ পুলিশ সদস্য অশ্রুসজল হয়ে পড়েন।

এর আগে বিদায়ী পুলিশ সুপার আবদুর রকিবকে বাংলাদেশ পুলিশের চিরায়ত নিয়ম অনুযায়ী গার্ড অব অনার প্রদান করা হয়।

এদিকে নবাগত পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম ৫ জুলাই বুধবার দায়িত্বভার গ্রহণ করেন।

উল্লেখ্য, বিদায়ী পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) ২০১৯ সালের ২৪ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। আর বদলিজনিত কারণে তিনি পুলিশ সুপার হিসেবে কুষ্টিয়া জেলায় যোগদান করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031