IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গীবাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফারমাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনুগোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশুবাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহততানোরে শিক্ষক সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজপুঠিয়ায় জেলা যুবদলের অবস্থান কর্মসূচিতিস্তা প্রকল্পে কারিগরি ও অর্থনৈতিক সহায়তার আশ্বাস চীনেরবুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে ক্যান্সার ও কিডনীসহ ৬ রোগে আক্রান্তদের চেক বিতরণ

ধামইরহাটে ক্যান্সার ও কিডনীসহ ৬ রোগে আক্রান্তদের চেক বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের মাঝে চিকিৎসার এককালীন অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ জুলাই) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের আয়োজনে ৬টি উক্ত ৬টি রোগে আক্রান্ত ৩৭ জনের প্রত্যেকের মাঝে ৫০ হাজার টাকা করে মোট ১৮ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, ওসি মোজাম্মেল হক কাজী, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মাহফুজুল আলম লাকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রমুখ।

ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সমাজকল্যাণ মন্ত্রনালয় কর্তৃক বাস্তবায়িত জটিল ৬টি রোগের বিপরীতে রোগীগণ তাদের রোগের স্বপক্ষে কাগজাদি দিয়ে আবেদন করতে পারবেন, এটি চলমান প্রক্রিয়া, আক্রান্ত যে কেউ যে কোন সময় আবেদন করতে পারবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031