IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গীবাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফারমাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনুগোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশুবাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহততানোরে শিক্ষক সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজপুঠিয়ায় জেলা যুবদলের অবস্থান কর্মসূচিতিস্তা প্রকল্পে কারিগরি ও অর্থনৈতিক সহায়তার আশ্বাস চীনেরবুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১
Home >> নগর-গ্রাম >> গাইবান্ধায় ৪০ কেজি গাঁজাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

গাইবান্ধায় ৪০ কেজি গাঁজাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, গাইবান্ধা : গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এক প্রাইভেটকার থেকে ৪০কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এসময় কারটি জব্দ করাসহ শামীম শেখ (৩০) নামের এক মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয় ।

রোববার (৯ জুলাই) দুপুরে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইবনে মিজান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন। গ্রেপ্তারকৃত শামীম শেখ টাঙ্গাইল জেলা সদরের চরপোলী গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, শনিবার (৮ জুলাই) দিবাগত রাত প্রায় পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি উপজেলার গাইবান্ধা-বালাসীঘাট সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালাসী ফেরিঘাট টার্মিনালের ২নম্বর গেটের সামনে এক প্রাইভেটকার তল্লাশি করা হয়। এতে কারটিতে থাকা ৪০কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়েছে। একই সঙ্গে মাদক কারবারি শামীম শেখকেও গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে মাদক বহনের প্রাইভেটকারসহ মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইবনে মিজান বলেন, গ্রেপ্তারকৃত শামীম শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031