IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গীবাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফারমাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনুগোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশুবাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহততানোরে শিক্ষক সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজপুঠিয়ায় জেলা যুবদলের অবস্থান কর্মসূচিতিস্তা প্রকল্পে কারিগরি ও অর্থনৈতিক সহায়তার আশ্বাস চীনেরবুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১
Home >> নগর-গ্রাম >> জাতীয়করণের দাবিতে নওগাঁর শিক্ষা প্রতিষ্ঠান তালাবদ্ধ

জাতীয়করণের দাবিতে নওগাঁর শিক্ষা প্রতিষ্ঠান তালাবদ্ধ

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা সরকারিকরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে তালাবদ্ধ কর্মসূচি পালন করছেন নওগাঁর শিক্ষকরা। শিক্ষকরা দাবী করেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে জাতীয় প্রেসক্লাবে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং কেন্দ্রীয় নির্দেশনা মতে তারা প্রতিষ্ঠানে তালা ঝুলানো কর্মসূচি পালন মোতাবেক করছেন।

রোববার (১৬ জুলাই) জেলার সদর উপজেলা মহাদেবপুর উপজেলা, পত্নীতলা উপজেলা ও বদলগাছী উপজেলার বেশ কিছু স্কুলে সরেজমিনে ঘুরে দেখা যায়, শিক্ষকরা প্রথমে দুটি ক্লাস নেওয়ার শ্রেণি কার্যক্রম বন্ধ করে দিয়েছে। শিক্ষকগণ বলেন জেলা শিক্ষক সমিতি ও উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ শনিবার দিবাগত রাতে ভার্চুয়াল মিটিং করে কেন্দ্রীয় সিদ্ধান্ত প্রতিষ্ঠানে তালাবদ্ধ করার সিদ্ধান্ত নেয় এবং জেলার প্রতিটি উপজেলা থেকে ধারাবাহিকভাবে শিক্ষক-কর্মচারী জাতীয় প্রেসক্লাবে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। জেলা নেতৃবৃন্দের সেই সিদ্ধান্ত মোতাবেক উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আমাদের জানিয়ে দেন। তার উপর ভিত্তি করে শ্রেণি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এই তালা ঝুলানো কর্মসূচি পালন করা হবে। এবং আগামীকাল থেকে ধারাবাহিকভাবে জেলার শিক্ষক-কর্মচারীদের জাতীয় প্রেসক্লাবে পাঠানো হবে।

জোয়ানপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস কুমার হাজরাসহ অন্যান্য শিক্ষকরা বলেন, এমপিওভুক্ত শিক্ষকগণ মাত্র ১ হাজার টাকা বাড়ি ভাড়া পান, ৫ শ টাকা চিকিৎসা ভাতা পান ও মূল বেতনের ২৫ শতাংশ উৎসব ভাতা পান। একই কারিকুলামে একই সিলেবাসে পাঠদান করেও সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতনে বিস্তর পার্থক্য রয়েছে। বৈষম্যহীন দেশ গড়তেই এদেশের মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ স্বাধীন করেছিল। অথচ স্বাধীনতার ৫২ বছর পরেও শিক্ষা ব্যবস্থা বৈষম্যের বেড়াজালে আবদ্ধ। এ বৈষম্য আর মেনে নেওয়া যায়না তাই দেশের শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ চাই।

এবিষয়ে জেলা শিক্ষক সমিতির সভাপতি আসলাম হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, আমরা চলমান জাতীয়করণ আন্দোলনে বিটিএর নেতৃত্বে দেশের প্রধান প্রধান শিক্ষক সমিতির একাত্মতা প্রকাশ ও যোগদানের সাথে আমাদের নিজেদের স্বার্থে এই আন্দোলনে নওগাঁ জেলা শিক্ষক সমিতি একাত্মতা প্রকাশ করে সকল কার্যক্রম সুষ্ঠুভাবে ভাবে কার্যসম্পাদনের লক্ষ্যে গতকাল নওগাঁ জেলার ১১ টি উপজেলার শিক্ষক নেতৃবৃন্দের অংশ গ্রহণে ভার্চুয়ালি এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031