IMG-LOGO

বুধবার, ১২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে’গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালতসিংড়ায় বিশ্ব যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণকালের স্রোত পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী ধনবাড়ী নবাব মঞ্জিলনগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানাঅতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওযুক্তরাষ্ট্রের রণতরিতে নৌ সেনাদের মধ্যে অসন্তোষের জেরে সংঘর্ষ, নিহত ৭রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিগত ৫০ বছরর পুরাতন রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১
Home >> নগর-গ্রাম >> অবশেষে চালু হলো রহনপুর-ঈশ্বরদী রুটের লোকাল ট্রেন

অবশেষে চালু হলো রহনপুর-ঈশ্বরদী রুটের লোকাল ট্রেন

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : করোনা কালীন সময়ে বন্ধ হয়ে যাওয়া রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঈশ্বরদী রুটে চলাচল করা লোকাল ট্রেনটি অবশেষে চালু হয়েছে। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় এক টেলি কনফারেন্সের মাধ্যমে ট্রেনটির পুনরায় উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

এ উপলক্ষে রহনপুর রেলস্টেশন চত্বরে রেলবন্দর বাস্তবায়ন পরিষদ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নাজমুল হুদা খান রুবেল।

প্রধান অতিথি ছিলেন, এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। বক্তব্য রাখেন, সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার, সিওপিএস আহসানউল্লাহ ভূঁইয়া, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, জেলা পরিষদ সদস্য সাবিহা শবনম কেয়া, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী,সাংবাদিক নেতা আসাদুল্লাহ আহমেদ, যুবলীগ নেতা সেরাজুল ইসলাম টাইগার, সাবেক ছাত্রলীগ নেতা মুক্তাদির বিশ্বাস, ছাত্রলীগ নেতা তাসরিফ আহমেদ ও এন্তাজুল হক, জামায়াত নেতা প্রভাষক তরিকুল ইসলাম বকুল প্রমুখ।

ট্রেনটি ২৯ জুলাই সন্ধ্যায় রহনপুর থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে ছেড়ে যায়। পরের দিন ৩০ জুলাই থেকে আগের সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঈশ্বরদী রুটে চলাচল করবে।

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান গত১৫ ফেব্রুয়ারী রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে ট্রেনটি পুনরায় চালুর বিষয়ে পত্র দিলে মন্ত্রী গত ১৬ জুলাই ট্রেনটি চালুর বিষয়ে মৌখিক আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় বুধবার ট্রেনটি চালুর অফিস আদেশ জারি করা হয়। এছাড়া ট্রেনটি পুনরায় চালুর দাবিতে রহনপুরসহ চাঁপাইনবাবগঞ্জের মানুষ দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031