ধূমকেতু প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ জুলাই) সকাল ১০টায় মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৩ উদযাপণ উপলক্ষে মাদকবিরোধী র্যালী ও আলোচনা সভার অয়োজন করে।
নাচোল থানা পুলিশ, গ্রাম পুলিশ ও ইউপি সদস্যদের অংশগ্রহণে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানের নেতৃত্বে থানা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে শেষ হয়।
“মানুষই মুখ্য : মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন” এ প্রতিপাদ্যকে উপজীব্য করে অফিসার ইনচার্জ মিন্টু রহমান সংক্ষিপ্ত মাদক প্রতিরোধ ও মাদক পাচার বিরোধী বক্তব্য রাখেন।
তিনি গ্রাম পুলিশ ও ইউপি সদস্যদেরকে প্রতিটি গ্রাম, মহল্লায় স্থানীয়ভাবে মাদক তৈরী, বিক্রয়, সেবন ও সমাজে মাদকের কুফল সম্পর্কে জনমত সৃষ্টিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।
এসময় নাচোল থানার অফিসারবৃন্দ, গ্রাম পুলিশ ও ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উস্থিত ছিলেন।


