IMG-LOGO

শনিবার, ২৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মাইকিং, মান্দায় দুইজন আটকবেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলালালইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপনফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলনমান্দায় মাদক, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তারতারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে নারীকে কুপ্রস্তাবের অভিযোগসড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ত্ব জীবনে চারঘাটের তফেজ পেটের দায়ে ভিক্ষাবৃত্তি করেই চলে তার সংসার‘সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন’চারঘাটে বিকল্প ফসল চাষে বদলে যাচ্ছেকৃষি, বাড়ছে আয় ও কর্মসংস্থানের সুযোগধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বিষে পুড়লো ৭ কৃষকের ১০ বিঘা জমির ধানরাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতাচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
Home >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস উদযাপন

ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীর পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৭টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পন ও শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুর-৫ আসনের এমপি সাবেক মন্ত্রী বর্তমান প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

এদিকে উপজেলা পরিষদ চত্তরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুর্ষ্পাপন ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমার মিল্টনের নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার মীর আল কামাহ্ তমাল এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, ফুলবাড়ী পৌরসভার প্যানেল মেয়র হারান দত্তর নেতৃত্বে ফুলবাড়ী পৌরসভা, ফুলবাড়ী থানার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসাইন ও ওসি মোস্তাফিজার রহমান এর নেতৃত্বে পুলিশ ফোর্স, ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মেহেদি হাসানের নেতৃত্বে ফায়ার সার্ভিস, ফুলবাড়ী রিপোর্টাস ইউনিটিসহ, বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করেন।

এছাড়া বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও তার কর্মময় জিবনের উপর আলোচনাসভা ও শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মীর আল কামাহ্ তমাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) ফরহাদ হোসাইন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসার উদ্দিন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক প্রমুখ।

অপরদিকে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের উদ্যোগে উপজেলা কার্যালয়ে কোরআন খতম, দোয়া, গরীব দুখি মানুষের মাঝে খাবার বিতরণ ও আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, জেলা সেচ্ছা সেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও দিনাজপুর-৫ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি জাকারিয়া জাকির।

আলোচনাসভা শেষে সেচ্চাসেবকলীগের সহযোগী সংগঠনের অংশগ্রহনে বিশাল একটি শোক র‌্যলী বের করা হয়। র‌্যালীটি পৌরশহরের প্রধান প্রাধান সড়ক অতিক্রম করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930