IMG-LOGO

শনিবার, ৩০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীলাউয়াছড়ায় তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধহামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যুতানোরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যাবাগমারায় মবের কবলে মাছ ব্যবসায়ী, পুলিশের সামনেই ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর‘অতীতের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো’আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: বিচার ও ক্ষতিপূরণ চেয়ে উকিল নোটিসরাজশাহীতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিমযয়ে ভূমি মন্ত্রী মিনুরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২চট্টগ্রামের কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণাদুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাসমার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের, অস্বীকার করল সেন্টকমগোলাগুলি, ডাকাতি-নাশকতার ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছিল বাঘার চরবাসীএমপি চাঁদের প্রচেষ্টায় পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস ডিআইজির‘যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধ শুরুর সম্ভাবনা কম’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বিলভাতিয়া সীমান্তে দেশী পিস্তল ও গুলিসহ আটক ১

বিলভাতিয়া সীমান্তে দেশী পিস্তল ও গুলিসহ আটক ১

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিলভাতিয়া সীমান্ত এলাকায় ৫৯ বিজিবির টহল দলের হাতে ১টি দেশী পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ ১ জনকে আটক করা হয়েছে। এ সময় একজন পালিয়ে যেতে সক্ষম হয়।

আটক আসামি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার মির্জাপুর দৌলতবাড়ি গ্রামের নুর মোহাম্মদের ছেলে বুদ্দু (৪২)। পলাতক চোরাকারবারী হচ্ছে একই এলাকার নেক মাহমুদের ছেলে আশরাফুল ইসলাম (৪৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে ৩০ আগস্ট সন্ধ্যা ৭ টা থেকে ৯ টার মধ্যে বিলভাতিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে বিপুল পরিমান মাদক চোরাচালানের সম্ভাবনা রয়েছে।

এরই প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার দিক নির্দেশনায় বিলভাতিয়া বিওপির নায়েক মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের বিলভাতিয়া বিলের মধ্যে ওঁৎ পেতে থাকে।

একপর্যায়ে ২ জন মাদক চোরাকারবারী মাদকদ্রব্য সংগ্রহ করার জন্য শূণ্য লাইনে গমনের প্রাক্কালে টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে ধাওয়া করে। এ সময় ১ জন চোরাকারবারীর হতে রাম দা এবং অপর চোরাকারবারীর হাতে ১টি ব্যাগ দেখা যায়। ধাওয়া দিয়ে বুদ্দুকে ধরা গেলেও অপরজন অন্ধকারে পালিয়ে যায়।

পরে আটক আসামির হাতে থাকা ব্যাগটি তল্লাশী করে ১টি দেশী পিস্তল এবং ১ রাউন্ড গুলি পাওয়া যায়। আটককৃত আসামীকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া অস্ত্র উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ