IMG-LOGO

বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
একদিন পর শুরু হচ্ছে দুর্গাপূজা, শেষ সময়ে ব্যস্ত প্রতিমা কারিগর, বাঘায় ৪৭ মন্ডপে হবে পূজাবাউয়েটে বিসিএস ও বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠন বিষয়ক সেমিনারকুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি, সাংবাদিকের ওপর হামলার অভিযোগদুর্গাপুরে ব্ল্যাক রাইস চাষ, নতুন সম্ভাবনা, আশাবাদী কৃষক”শুদ্ধ জন্মনিবন্ধনে সারাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন করায় কালেক্টরেট স্কুলের পক্ষ থেকে শাহাদাতের ফুলেল শুভেচ্ছাবাগমারায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে সৌদি প্রবাসী নারীর ৪ দিন ধরে অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগহেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিতরাজশাহী সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন বরণচাঁপাইনবাবগঞ্জ২ আসনের এমপি নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তকরণ কীট উপহার দিলেনকোকা-কোলা, পেপসিকো, ম্যাকডোনাল্ডসে রাশিয়ার হামলা, ট্রাম্প কেন চুপ ?সিরাজগঞ্জে মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ : জেলা মৎস্য কর্মকর্তাসারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ কৃষকদেরশিক্ষার্থী ও তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতিরমহাদেবপুরে বাড়ির পাশে গাছেঝুলছিল যুবকের মরদেহচাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭, প্রত্যেকের ৩ দিনের কারাদণ্ড
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে গাছ চোরকে হাতেনাতে আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ

মহাদেবপুরে গাছ চোরকে হাতেনাতে আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের লাগানো সরকারি রাস্তার গাছ চুরির সময় চোরকে হাতেনাতে আটক করার পরেও ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের মহাদেবপুর-মাতাজী সড়কের জোয়ানপুর মোড় সংলগ্ন পাকা রাস্তায়। ওইদিন বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খাপড়া গ্রামের নিজাম উদ্দীনের ছেলে জাহিদ হাসান রাস্তার পাশের প্রায় ৬০ হাজার টাকা মূল্যের একটি শিশু গাছ চুরি করে কেটে নেয়।

খবর পেয়ে মহাদেবপুর জোনের উপ সহকারি প্রকৌশলী এবাদুল হক ও আব্দুস সালাম ঘটনাস্থলে গিয়ে কাটা গাছ ভটভটিতে ওঠানো অবস্থায় গাছ চোর জাহিদ হাসানকে হাতেনাতে আটক করে। সেখানে জাহিদ হাসানের সাথে তাদের বাক বিতন্ডা শুরু হলে ভটভটি চালক তার ভটভটি থেকে কাঠগুলো ফেলে দিয়ে পালিয়ে যায়। একপর্যায়ে ইউপি সদস্য ইউনুছ আলী ঘটনাস্থলে উপস্থিত হলে তার মধ্যস্ততায় জাহিদ হাসানকে ছেড়ে দিয়ে শুধুমাত্র কাঠগুলো উদ্ধার করে নিয়ে আসা হয়। ঘটনার কয়েকদিন অতিবাহিত হলেও জাহিদ হাসানের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় এলাকায় আলোচনার ঝড় উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জোয়ানপুর গ্রামের বেশ কয়েকজন জানান, জাহিদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। প্রায়শই যাকে তাকে নির্যাতন, মারপিট করে অর্থ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত এই জাহিদ। তার বিরুদ্ধে এ রাস্তাসহ বিভিন্ন রাস্তার পাশে লাগানো কয়েকশ গাছ কাটারও অভিযোগ করেন তারা। সরকারি দল করায় ও এমপির কাছের লোক হওয়ায় শত নির্যাতনেও জাহিদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না কেউ।

তারা আরও অভিযোগ করেন, অফিসের কর্মকর্তাদের সহযোগীতায় রাস্তার পাশ থেকে কোটি কোটি টাকার সরকারি এসব গাছ লোপাট হয়ে যাচ্ছে।

এ ব্যাপারে সদর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক সাঈদ হাসান তরফদার শাকিল বলেন, এ বিষয়ে তিনি কোন অভিযোগ পাননি, তবে প্রায়ই রাস্তার গাছ এভাবে চুরি হয়ে যাচ্ছে। এসব গাছ চুরি বন্ধে ইউপি সদস্য ও জনগনকে সাথে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করবেন বলে তিনি জানান।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মহাদেবপুর জোনের সহকারী প্রকৌশলী ইমদাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়ে গাছগুলো উদ্ধার করা হয়েছে।

গাছ চোরকে ছেড়ে দেয়া ও তার বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা নেয়া হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযুক্ত জাহিদ অফিসে এসে মুচলেকা দিয়েছে, তিনি ভবিষ্যতে আর এসব কাজ করবেন না। তিনি আরো বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেই এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আব্দুর রশিদ বলেন, এ বিষয়ে তিনি খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। কিন্তু এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930