IMG-LOGO

মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত‘হাদির হত্যাকারীদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালাবো’ফুলবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার অনুষ্ঠিতপবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয় : এমপি মিলনমোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশতানোরে চাতালে তুলার গুদামে আগুনআলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যপুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলননন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করেছেন এমপি মোশারফ হোসেনফ্যামিলি কার্ড শুরুতে কত পরিবার পাবে, জানালেন মন্ত্রীমাদক মামলায় খালাস পেলেন শিল্পী আসিফরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪তারাগঞ্জে জ্বালানি তেল সংকট গুজব পাম্প ও মোটরযান মালিকদের সাথে প্রশাসনের আলোচনা সভামান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতেহামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
Home >> নগর-গ্রাম >> পাবনা-২ আসনের এমপি পদপ্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

পাবনা-২ আসনের এমপি পদপ্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

পাবনা-২ আসনের এমপি পদপ্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর উপ-কমিটির সাবেক সদস্য সম্রাট ইমরান সিরাজ ৭ শতাধিক গাড়িবহর নিয়ে বিশাল শোভাযাত্রা করেছেন।

রোববার (১২ নভেম্বর) সকালে চিনাখড়া থেকে এই শোভাযাত্রা বের হয়। এসময় বিভিন্ন এলাকা থেকে থেকে শত শত মোটরসাইকেল নিয়ে অসংখ্য নেতাকর্মী জড়ো হতে থাকে। পরে সেখান থেকে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পৌরসভাসহ সুজানগর উপজেলার ভাঁয়না, সাতবাড়িয়া, মানিকহাট, নাজিরগঞ্জ, হাটখালী, রাণীনগর, আহমদপুর, তাঁতিবন্দ, দুলাই, সাগরকান্দি, বেড়া উপজেলার আমিনপুর থানার মাসুন্দিয়া, ঢালারচর, রুপপুর, জাতসাকিনিয়াসহ পাবনা-২ সংসদীয় আসনের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় অংশ নেওয়া আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জানান, পাবনা-২ আসনের সাধারণ মানুষের আস্থার প্রতীক সম্রাট ইমরান সিরাজ বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন, তিনি উপজেলার দুলাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সদস্য, পাবনা সরকারি এ্যাডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক (সম্মেলন প্রস্তুতি কমিটি), কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

নির্বাচনী এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের সার্বক্ষণিক খোঁজখবর রাখাসহ নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন, সমাজ সেবা, ও ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে তিনি নিজেকে সম্পৃক্ত রেখে চলেছেন। ফলে নির্বাচনী এলাকা জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে তার একটা পরিচ্ছন্ন ও নিজস্ব ব্যক্তি ইমেজ তৈরি হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা সম্রাট ইমরান সিরাজকেই মনোনয়ন দেবেন বলেও প্রত্যাশা রাখেন তারা।

সরকারের উন্নয়ন ও সফলতা সাধারণ ভোটারদের সামনে তুলে ধরে সম্রাট ইমরান সিরাজ বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেবার আহ্বান জানান।

বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন প্রত্যাশা রেখে তিনি বলেন, পাবনা-২ নির্বাচনী এলাকার গরীব ও অসহায় মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। তাই আমি আশা রাখি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আমাকে পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন দেবেন। আর আওয়ামী লীগের মনোনয়ন পেলে বিজয়ী হবেন এবং তিনি তার সকল যোগ্যতা ও দক্ষতা দিয়ে নির্বাচনী এলাকার অবহেলিত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবেন।

শোভাযাত্রায় সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত, দুলাই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম, আমিরুল মেম্বরসহ পাবনা-২ আসনের বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য দলীয় নেতাকমী অশগ্রহণ করেন।

উল্লেখ্য এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে এম.বি.এ সম্পন্ন করা সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখড়া গ্রামের মেধাবী কৃতি সন্তান সম্রাট ইমরান সিরাজের পিতা সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও দুলাই মডেল ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সফল চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান।

সম্রাট ইমরান সিরাজের আপন ভাই সেলিম রেজা সুইট পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য। তার চাচা প্রয়াত আলহাজ্ব দেলোয়ার হোসেন ছিলেন, সুজানগর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সহ সভাপতি এবং সম্রাট ইমরান সিরাজের চাচাতো ভাই ছিলেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728