IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদেশের প্রথম AI-সমন্বিত স্মার্ট হেলমেট তৈরির উদ্যোগ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীরসিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশসিরাজগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, দোয়া ও আলোচনা সভাতানোরে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার প্লাটুন কমান্ডারের তাল বীজ রোপণপ্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের তারিখ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিররায়গঞ্জের হাটপাঙ্গাসীতে ডেঙ্গু প্রতিরোধে সমাবেশবাঘায় বন্যার্তদের পাশে আনসার ভিডিপি,বিতরণ করা হলো খাদ্য ও ওষুধসিরাজগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সেমিনারছোটবেলা থেকেই বন্ধুত্ব, ডিএনএ পরীক্ষায় জানা গেল তারা আসলে আপন বোনসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার ও তদন্ত চেয়ে আবেদনপ্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসকনিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলনব্লাড ক্যান্সারে আক্রান্ত আবুল বাশার বাঁচতে চান, প্রয়োজন ২০-২৫ লাখ টাকাতারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চলে গেলেন সাবেক এমপি ড. আকরাম হোসেন চৌধুরী

নওগাঁ-৩ আসন

চলে গেলেন সাবেক এমপি ড. আকরাম হোসেন চৌধুরী

চলে গেলেন সাবেক এমপি ড. আকরাম হোসেন চৌধুরী

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী ও মহাদেবপুর : ৪৮, নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও নওগাঁর কমিউনিটি রেডিও বরেন্দ্র রেডিও ৯৯.২এফ.এম এর প্রতিষ্ঠাতা ড. আকরাম হোসেন চৌধুরী ইন্তেকাল করেছেন।

জানা যায়, সোমবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে নওগাঁ শহরের উকিল পাড়ার নিজ বাসায় বাথরুমে স্টোক করে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। আকরাম হোসেন চৌধুরী নওগাঁ জেলার বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামের প্রয়াত ক্যাপটেন ইসমাইল হোসেনের ছেলে।

ড. আকরাম হোসেন চৌধুরীর স্ত্রী মায়া চৌধুরী জানান, বাসার বাথরুমে তিনি স্ট্রোক করে পড়ে টের পেয়ে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ড. আকরাম হোসেন চৌধুরীর ব্যক্তিগত সহকারি আলাল হোসাইন জানান, সোমবার বিকেলে ৪টার দিকে নওগাঁয় ১ম জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মরদেহ গ্রামের বাড়ী বদলগাছী উপজেলার চাকরাইলের নিজ গ্রামে নেওয়া হবে। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এদিকে আকরাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার। আরও শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক সিনিয়র সচিব ও নওগাঁ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী। সেই সঙ্গে রাজনৈতিক এই নেতার হঠাৎ মৃত্যুতে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, আকরাম হোসেন নওগাঁ-৩ আসন (বদলগাছী-মহাদেবপুর) উপজেলা থেকে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু পরের মেয়াদে দলীয় মনোনয়ন পেলেও নির্বাচিত হতে পারেননি। এরপর ২০১৫ সালে তিনি রাজশাহী বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হন। এছাড়াও নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন তিনি। এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031