IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পটুয়াখালীতে দুগ্রুপের সংঘর্ষে আহত ২০

পটুয়াখালীতে দুগ্রুপের সংঘর্ষে আহত ২০

উত্তেজনা, সংঘর্ষ

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : জমিসংক্রান্ত বিরোধের জেরে পটুয়াখালীর দশমিনা উপজেলায় দুগ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।

বুধবার সকাল ৮টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে আবদুল কাদের হাওলাদারের সঙ্গে একই বাড়ির আলমের ১৬৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

বুধবার সকালে বিরোধপূর্ণ ওই জমিতে আলম গংদের লোকজন হালচাষ করতে যান। এতে প্রতিপক্ষের লোকজন বাধা দিলে দুগ্রুপ দেশীয় লাঠিসোটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে আলম গংদের রফিক (৩৫), মো. রাসেল (৩০), কামরুন্নাহার সাথীসহ (২৭) প্রায় ১২ জন আহত হন। অন্যদিকে আবদুল কাদের গংদের হনুফা (৫০), আউয়াল হাওলাদার (৬৬) ও আবদুল কাদেরসহ (৮০) আটজন আহত হয়েছেন।

পরে স্বজনরা আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার দশমিনা হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে ১১ জন দশমিনা হাসপাতালে ভর্তি আর বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দশমিনা থানার ওসি মো. জসিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news