IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেসরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩কাঁদলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিযোগ ফারুকীর বিরুদ্ধেইরানে হামলাকে ভুল ছিল মনে করেন ৬১ শতাংশ আমেরিকানসিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশসিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানমহাদেবপুরে সিসি ঢালায় রাস্তানির্মাণে অনিয়মের অভিযোগমহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগমহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালননিয়ামতপুরে ‘ভাবিচা গণহত্যা দিবস’ পালিতবাউয়েট শিক্ষার্থীদের রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিঃ পরিদর্শনবাঘায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের উদযাপন উপলক্ষে র‌্যালি-আলোচনা সভাবদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতআধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী লাভলী হেমরম পেলেন জয়িতার সম্মাননা

ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী লাভলী হেমরম পেলেন জয়িতার সম্মাননা

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে দারিদ্রতাকে হার মানিয়ে শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সফলতা অর্জন করায় সম্মাননা প্রদান করা হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত সফল নারী লাভলী হেমরমকে। সম্মাননা প্রদান করায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরকে কৃতজ্ঞাত প্রকাশ করেছেন আদিবাসী ওই সফল নারী।

বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে জয়িতা অন্বেশন বাংলাদেশ অনুষ্ঠানে তালিকাভুক্ত সফল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী লাভলী হেমরমকে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন করায় সম্মাননা স্মারক তুলে দেন ইউএনও’র পক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মিজানুর রহমান। এ সময় সমাজসেবা অফিসার সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার ফরমুদ হোসেন, মহিলা বিষয়ক অফিসের ট্রেড ইন্সট্রাক্টর আলতাব হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মাননা প্রাপ্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী লাভলী হেমরম জানান, ‘পরিবারে ৪ বোন ও ১ ভাই। বোনের মধ্যে সে সবার বড়, মাধ্যমিক পাসের পর অল্প বয়সে বিয়ে ও বাবার মৃত্যুতে অনেকটাই ভেঙ্গে পড়েন তিনি। সংসারের ঝামেলায় লেখাপড়া করার সুযোগ পেতেন না লাভলী হেমরম। স্বামী সংসারের সহযোগিতা না পেয়ে এক পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করার শপথ নিয়ে ঘুড়ে দাড়াবার চেষ্টা করেন, তিনি বিভিন্ন এনজিওতে চুক্তিভিত্তিক বেতনে চাকুরী করতে শুরু করেন, চাকুরীর অর্থ দিয়ে পরিবারে মায়ের সহায়তা, বোনদেরও লেখাপড়ায় সহযোগিতা করেন। পর্যায়ক্রমে উচ্চ মাধ্যমিক, ¯œাতক ও ¯œাতকোত্তর পর্যন্ত লেখা পড়া শেষ করেছেন তিনি, নিয়েছেন কম্পিউটার প্রশিক্ষণও এবং হয়েছেন দক্ষ আইটি এক্সপার্ট। এখন ব্রাক আইডিপি (ইন্টিগ্রেটেড ডেভলপমেন্ট প্রজেক্ট) তে প্রশিক্ষক হিসেবে ভালো বেতনে চাকুরীও করছেন তিনি। তার সফলতায় পরিবার ও গ্রামবাসীরা অভিভূত হয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায় বলেন, ‘সমাজে নারীরা এখন আর অবহেলিত নয়, বিশেষ করে ধামইরহাট উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারীদের জন্য লাভলী হেমরম একটি উদাহরণ, সমাজে যারা জীবন যুদ্ধে পরাজয়কে হার মানিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় উপজেলা প্রশাসন তাদের পাশেও সহায়তার হাত বাড়িতে দিতে কোন কুণ্ঠাবোধ করবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news