IMG-LOGO

শনিবার, ১৩ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনাগোদাগাড়ীতে বিএনপি নেতা বাবুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতবাঘার সন্তানদের স্বপ্নের পাশে এমপি আবু সাঈদ চাঁদভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলনমহাদেবপুরে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনীধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণবাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা এমপি বারীরমহাদেবপুরে সড়কেপ্রাণ গেল যুবকেরচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩২০ বোতল কোডিন মিশ্রিত সিরাপ উদ্ধার, আটক ২মহাদেবপুরে মানববন্ধনে বক্তব্য দেয়ায়এক নারীর ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগধামইরহাটে সীমান্তে হত্যা-পুশইন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশমান্দায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ওউদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিতপ্রশিক্ষন প্রাপ্ত দক্ষ জনশক্তি রপ্তানী করতে চাই বর্তমান সরকার :চারঘাটে এমপি চাঁদমান্দায় হত্যা মামলার আসামিদের বাড়িতেহামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগচাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যুরায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে পশুর চামড়া কেনায় মন্দাভাব, ক্ষতিগ্রস্থ মৌসুমী ব্যবসায়ীরা

চাঁপাইনবাবগঞ্জে পশুর চামড়া কেনায় মন্দাভাব, ক্ষতিগ্রস্থ মৌসুমী ব্যবসায়ীরা

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে এবারও পশুর চামড়া কেনা কাটায় মন্দাভাব, আর এতে করে বঞ্চিত হবে গরিব মানুষ। নামমাত্র দামের কারণে অনেকেই মসজিদ, মাদরাসা ও এতিমখানায় দান করে দিয়েছে।

এদিকে আড়ৎদাররা বলছেন, ট্যানারি মালিকদের কাছে আগের টাকা বকেয়া থাকা এবং এবার তারা করোনার কারণে ঝুঁকি নিয়ে চামড়া ক্রয় করেননি। এমনিতেই যেটুকু এসেছে তা ক্রয় করেছেন।

জানা গেছে, এ জেলায় ১৯ জন পারমিটধারী চামড়া ব্যবসায়ী রয়েছে। এবার চামড়া কেনার জন্য শহরের বিভিন্ন্ এলাকায় মৌসুমি ব্যবসায়ীদের আনাগোনা একেবারে ছিল না। গত কয়েকবছর লোকসানের কারণে এবার তারা আর চামড়া ক্রয় করেননি।

পাঠানপাড়া মহল্লার আব্দুর রহমান জানান, কোরবানির সময় বাড়ি বাড়ি গিয়ে মৌসুমী ব্যবসায়ীরা চামড়া ক্রয় করতো। এবার চিত্রটা ছিল পুরোপুরি ভিন্ন। এবার কেউ চামড়া ক্রয় করতে না আসায় গরু-ছাগলের চামড়া মাদরাসায় দান করে দেয়া হয়েছে। দাম মাত্র ১’শ থেকে ৩’শ টাকা। চামড়ার টাকা গরীবের হক্, এ সামান্য টাকা কিভাবে গরীবদের মাঝে বন্টন করবো। কিন্তু আড়তদারদের সিন্ডিকেটের কারণে এবারও পানির দামে বিক্রি হয়েছে কোরবানির পশুর চামড়া।

এদিকে পুরাতন বাজারের শরিফুল ইসলাম জানান, গত বছর কম দামে চামড়া বিক্রি হলেও মৌসুমি ব্যবসায়ীদের আনাগোনা ছিল। তারা চামড়ার দাম নিয়ে কষাকষি করতেন। এবার তার ছিটেফোটাও দেখা যায়নি। অনেকেই এতিমখানা বা মসজিদে দান করে দিয়েছেন। এদিকে বিভিন্ন জামাতে জমা হওয়া চামড়াগুলো বিক্রি করতে এবার বেগ পেতে হয়েছে কমিটিগুলোকে।

পৌর এলাকার চামড়া বিক্রির দায়িত্বে মাদরাসা ইসলামিয়া নবাবগঞ্জের মক্তবের তসিকুল ইসলাম জানান, কয়েক বছর আগে যেখানে একাধিক মৌসুমী ব্যবসায়ী আসতো চামড়া ক্রয় করতে, তাদের আর দেখা যায় না। বড় গরুর চামড়া আড়তে মাত্র ৩০০-৪০০ টাকায় এবং মাঝারি গরুর চামড়া ১’শ থেকে আড়াই’শ টাকায় বিক্রি করা হয়েছে। পাশাপাশি খাসির চামড়া মাত্র ১৫/২০ টাকায় বিক্রি হয়েছে। গত ৪ বছর আগেও গরুর চামড়া ২ হাজার থেকে ৩ হাজার টাকায় ও খাসির চামড়া ২’শ থেকে ৩’শ টাকা বিক্রি করা হয়েছিল।

জেলা শহরের নিমতলা মহল্লার চামড়া ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, নাটোরের চামড়া আড়তদের কাছে গত ৪ বছর ধরে বিপুল অঙ্কের টাকা পাওনা রয়েছে। ঈদের আগে বকেয়া দেওয়ার কথা থাকলেও তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে কোনও টাকা দেননি। এতে পুঁজি হারিয়ে সঙ্কটে পড়েছেন তারা। সুবিধা পাচ্ছেন না ব্যাংক ঋণেরও।

জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন বলেন, নাটোরের রেলগেট এলাকার চামড়া আড়াতদারদের কাছে এ জেলার চামড়া ব্যবসায়ীদের বকেয়া রয়েছে ৩ কোটি টাকা। এর ফলে ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে গেছে। ট্যানারি মালিকরাও বলে চামড়ার বিক্রি কম, কেমিক্যালের দাম বেশী এ অজুহাত দেখায় তারা। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নে ৭ বছর ধরে চামড়া রফতানি বন্ধ থাকায় দেশে চামড়ার দাম কমে গেছে।

তিনি আরো বলেন, এ সময়ে লবণের দাম সাড়ে ৬’শ টাকা থেকে বেড়ে ৯’শ ২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া চামড়া প্রক্রিয়াজাত করতে খরচের পরিমাণও বেড়ে গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031