ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় শহিদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে পরিষদের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক নিলয় কুমার প্রামানিক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলম, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়ছার হাবীব, বিআরডিবি কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফছার আলী মন্ডল, অধ্যক্ষ জহুরুল ইসলাম প্রমুখ।


