ধূমকেতু নিউজ ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় ইজিবাইকের পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কালীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী হানিফ পরিবহণের একটি বাস গোবিন্দগঞ্জের কালীতলা এলাকায় একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকর্মী নুরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news