IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> নগর-গ্রাম >> ঝালকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার উদ্বোধন

ঝালকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার ও একটি নতুন এম্বুলেন্স উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে স্থানীয় এমপি বজলুল হক হারুন উপস্থিত থেকে এগুলো উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বজলুল হক হারুনের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোক্তার হোসেন, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সঞ্জিব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ, অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম বারি খান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম খলিফা, সাবেক সাধারণ সম্পাদক রাজাপুর উপজেলা ছাত্রলীগ আবদুল্লাহ আল হাসান বাপ্পি প্রমূখ।

প্রসঙ্গত, রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৫১ বছর পরে এই প্রথম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল খায়ের মাহমুদ এর প্রচেষ্টায় অপারেশন থিয়েটার চালু হতে যাওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

উপজেলার নিম্ন আয়ের মানুষের অপারেশনের প্রয়োজন হলে তারা স্থানীয় ক্লিনিকে গিয়ে অপারেশন করাতো। যাতে তাদের বিল মিটাতে পোহাতে হতো অনেক ঝামেলা। কেউ ধারদেনা করে, কেউবা আবার এনজিও থেকে ঋণ নিয়ে ক্লিনিকের বিল মিটাতো।

স্থানীয় পারভেজ খান বলেন, অপারেশন থিয়েটার চালু হওয়ায় গরিব মানুষের ভোগান্তি কমে যাবে। অর্থের কারনে চিকিৎসা নিতে এখন আর কেউ বিলম্ব করবেনা। আমরা ডাঃ আবুল খায়ের মাহমুদ স্যারের প্রতি কৃতজ্ঞ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news