ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। শনিবার (২৭ জুন) দুপুরে নগর ভবনে রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। সাক্ষাৎকালে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক প্রশাসক।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতম, সিনিয়র সহ-সভাপতি জুবায়ের রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ ইমন শেখ, সাংগঠনিক সম্পাদক নেহাল আহমেদ রায়হান, প্রচার সম্পাদক জুবাইদ হাসান যতনসহ রাজশাহী কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।



