IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> নগর-গ্রাম >> ঝালকাঠিতে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ

ঝালকাঠিতে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরের এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বড়ইয়া ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন সুরু মিয়ার বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় আশ্রব আলী, আব্দুল মন্নান খান, সুলতান মিয়া জানায়, গত বছর উপজেলার নিজামিয়া এলাকার মৃত আব্দুল ওয়াহেদের ছেলে জাহাঙ্গীর হোসেন বড়ইয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন সুরু মিয়ার কাছ থেকে চল্লিশকাহনিয়া বেড়িবাদ এলাকা থেকে গত বছর আকাশমনিসহ কিছু গাছ ক্রয় করেন। ঐ সময় জাহাঙ্গীর কিছু গাছ কর্তন করে নেয়। বাকি গাছ গুলো জাহাঙ্গীর তার এক সহযোগীকে নিয়ে গত শুক্রবার কর্তন শুরু করে। খবর পেয়ে বন বিভাগ শনিবার বিকালে কর্তন করা গাছ জব্দ করে নিয়ে আসে।

জাহাঙ্গীর হোসেন জানায়, না বুজে ক্রয়কৃত সরকারি গাছ কাটা শুরু করলে এলাকার লোকজন থেকে গাছগুলো সরকারি শুনতে পেয়ে গাছ কাটা বন্ধ করে চলে যাই।

অভিযুক্ত চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন সুরু মিয়া জানায়, আমার জায়গায় আমি গাছ রোপণ করেছি এখানে কোনো সরকারি জায়গা এবং গাছ নাই। ছয়-সাত মাস আগে গাছ গুলো বিক্রয় করেছি। ক্রেতা নিজের সময় সুযোগ মত কাটতে এসেছে।

সামাজিক বনায়নের সুবিধাভোগীদের সভাপতি মহারাজ হোসেন জানান, কর্তন করা আকাশমনি গাছ চল্লিশকাহনিয়া সরকারি বনায়নের। গাছ কাটার বিষয়টি আমি বন বিভাগকে জানিয়েছি।

উপজেলা বন কর্মকর্তা আলমগীর হোসেন খান বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে কর্তন করা গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news