IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> নগর-গ্রাম >> সুজানগরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

সুজানগরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুজানগর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ, এন এ কলেজ ছাত্রলীগের সভাপতি নয়ন, কলেজের বিদায়ী শিক্ষার্থী সেতু ও একাদশ শ্রেণীর ছাত্রী মুন্নী খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ছিলে এই কলেজের ঝিনুক, এখান থেকে তোমরা যারা বেরোবে তাঁরা মুক্তা হয়েই বেরোবে। দেশ ও জাতীর কল্যাণে কাজ করবে। মনে রাখতে হবে তোমাদের ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। এ বিদায় তোমাদের জীবনের নতুন দিককে উম্মোচন করবে। ভবিষ্যৎ জীবনের পাথেয় স্বরুপ কাজে লাগবে।

বিশেষ অতিথির বক্তব্যে পৌর মেয়র রেজাউল করিম রেজা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের ব্যাপক ভূমিকা পালন করতে হবে। তাই শিক্ষা অর্জনের পাশাপাশি মানবিক মানুষ হিসেবে নিজেদের জীবন গড়ে তুলতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news