IMG-LOGO

শুক্রবার, ১২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বন্ধু আজ পরের ঘরেবাগমারায় পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টি এস্কেভেটর অকেজোতানোরে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভেঙে তৈরি পাঁকা ঘর বরাদ্দে আত্নীয় করণ ও স্বজন প্রীতির অভিযোগধামইরহাটে উমার ইউনিয়নে চেয়ারম্যান পদে পিন্টুকে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণাতানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাগোদাগাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১মহাদেবপুরে বিএনপি নেতাআমজাদ হোসেন বহিস্কারমহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীজামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশইনের শিকার সেই বৃদ্ধ গোদাগাড়ীর বাসিন্দাবাগমারায় প্রশাসনের উদ্যোগে ফাঁকা হলো ভবানীগঞ্জ জিরো পয়েন্টরাণীনগরে মাদক সেবির কারাদন্ডরাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক১ ডিসেম্বর ২০২৬ প্রথম সমাবর্তন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিরপোরশায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিতলাইসেন্স বাতিল আদ-দ্বীন হাসপাতালের
Home >> প্রবাস >> লিড নিউজ >> ভোট কেন্দ্রে গুলোতে সহিংসতায় নিহত ২৬

পশ্চিমবঙ্গে নির্বাচন

ভোট কেন্দ্রে গুলোতে সহিংসতায় নিহত ২৬

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শনিবার (৮ জুলাই) সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোটকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ ও সহিংসতা। গেল রাত থেকে এখন পর্যন্ত বিজেপি, তৃণমূলসহ বিভিন্ন দলের ২৬ কর্মী নিহত হয়েছে।

রাজ্যের ২২টি জেলার ৬৩ হাজার ২২৯টি গ্রাম পঞ্চায়েত আসন, ৯ হাজার ৭৩০টি পঞ্চায়েত সমিতির আসন এবং ৯২৮টি জেলা পরিষদের আসনে প্রার্থীরা লড়ছেন এ নির্বাচনে। এতে ভোটাধিকায় প্রয়োগ করবেন ৫ কোটি ৬৭ লাখের বেশি ভোটার। নির্বাচনের ফলপ্রকাশ করা হবে ১১ জুলাই।

এদিকে, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুরো রাজ্যে সহিংসতায় ২৬ জন নিহত হওয়ার হয়েছেন। আহত হয়েছেন সহস্রাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভোটের দিন সকালেই উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, রেজিনগর, বেলডাঙ্গা ও তুফানগঞ্জে সংঘর্ষ–হামলায় নিহত হয়েছেন পাঁচজন। আহত হয়েছে আরও অনেকে। চব্বিশ পরগনায় ভাঙচুর ও তালা ঝুলিয়ে দিয়েছে নির্দলীয় প্রার্থীর সমর্থকরা।

এবারের সহিংসতা ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনকে ছাড়িয়ে গেছে। তাই নির্বাচন নিয়ে তোপের মুখে পড়েছে রাজ্য নির্বাচন কমিশন।

২০১৮ সালের নির্বাচনে ত্রিস্তর পঞ্চায়েতের ৩৪ শতাংশ আসন বিনা যুদ্ধে জিতেছিলেন শাসক দল তৃণমূলের প্রার্থীরা। বাকি আসনেও সিংহভাগ দখল করেছিল শাসকদল তৃণমূল কংগ্রেস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031