IMG-LOGO

মঙ্গলবার, ১৬ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পারিবারিক মামলাকে রাজনৈতিক দেখিয়ে খারিজের আবেদনের প্রতিবাদে স্মারকলিপিমহাদেবপুরে দুর্নীতি বিরোধীবিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতপত্নীতলায় আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কারিতাসের সহায়তা বিতরণপত্নীতলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণতারাগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতসিংড়ায় মৎস্যচাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণবাগমারায় ফকিন্নী নদী ও জলাশয় রক্ষায় সংসদে সরব এমপি ডাঃ আব্দুল বারীগোমস্তাপুরের রোকনপুর সীমান্ত দিয়ে আবারো পুশইনের চেষ্টাসিংড়ায় লাম্পি স্কিন রোগের টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিতবাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন শিক্ষার্থীর উদ্ভাবনে চমক :জেলা-উপজেলায় প্রথম হয়ে এবার জাতীয় মঞ্চে লড়বেবিএনপিকে কড়া বার্তা, গণভোটের রায় মানার আহ্বান শফিকুর রহমানেরসিংড়ায় ডাকাতি মামলার ৩ আসামী গ্রেপ্তারনিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১‘দিল্লিতে বাধা পেয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদের দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮
Home >> টপ নিউজ >> প্রবাস >> ১২ দিনে শিশুসহ ৫০ জনের প্রাণহানী

পাকিস্তানে প্রবল বর্ষণ

১২ দিনে শিশুসহ ৫০ জনের প্রাণহানী

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রবল মৌসুমি বর্ষণ ও তার ফলে সৃষ্ট আকস্মিক বন্যা, ভূমি ও ভবনধস এবং বিদ্যুৎপৃষ্ট হয়ে পাকিস্তানে গত ২৫ জুন থেকে শনিবার (৮ জুলাই) পর্যন্ত মোট ১২ দিনে পাকিস্তানে ৮ শিশুসহ অন্তত ৫০ জনের মারা গেছেন। এছাড়া বন্যা ও ভূমিধসজনিত দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮৭ জন।

শুক্রবার দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের (এনডিএমএ) কর্মকর্তারা এ তথ্য জানিয়ে বলেছেন, সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে পূর্ব পাঞ্জাবে এবং সেখানে অধিকাংশ মানুষ মারা গেছেন ভবন ধস ও বিদ্যুৎপৃষ্ট হয়ে।

এডিএমএ’র কর্মকর্তারা যে আট শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছেন, তারা সবাই পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার। প্রবল বৃষ্টির ফলে বৃহস্পতিবার আকস্মিক বান ও ভূমিধসে মৃত্যু হয়েছে তাদের।

পাকিস্তানের আবহাওয়া দপ্তর (পিএমডি) জানিয়েছে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে বুধবার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হওয়ায় সড়কগুলো প্রায় নদীতে পরিণত হয়েছে এবং শহরের ৩৫ শতাংশ এলকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো পাকিস্তানেও জুন থেকে সেপ্টেম্বর— চার মাস বৃষ্টি হয়। প্রতি বছর যে পরিমাণ বৃষ্টি হয় পাকিস্তানে, তার ৭০ থেকে ৮০ শতাংশই হয় এই চার মাসে।

এই বৃষ্টি একদিকে যেমন পাকিস্তানের জন্য আশীর্বাদ, অন্যদিকে অভিশাপও। কারণ পাকিস্তানের কৃষি এখনও অনেকাংশে এই বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল। দেশটির ভূগর্ভস্থ পানির সঞ্চয়ও নির্ভর করে এই বৃষ্টির ওপর।

আবার অতিবর্ষণ ঘটলে বন্যা হয় দেশটিতে। গত বছর এমন বন্যায় পাকিস্তানে ১ হাজার ৭ শ’রও বেশি মানুষের মৃত্যু হয়েছে, ধ্বংস হয়েছে ২০ লাখেরও বেশি বাড়িঘর। সূত্র : এএফপি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031